মারা গেছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন ! হ্যাঁ, হংকং টিভি’র এহেন দাবিতেই উত্তাল বিশ্ব

খবর আসছিল তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, গদি সামলাতে পারেন বোন কিম ইউ। তবে এবার সব জল্পনার অবসান হয়তো ঘটল। অবশেষে প্রয়াত হলেন উত্তর কোরিয়ার একচ্ছত্র অধিনায়ক কিম জং উন ! এমনই বিস্ফোরক দাবি করেছে হংকং টিভি। যদিও এই দাবির স্বপক্ষে বা বিপক্ষে কোনও প্রতিক্রিয়া দেয়নি উত্তর কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার শাসকের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে সম্প্রতি পিয়ংইয়ংয়ে চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছে চীন।

দু’সপ্তাহ আগে অস্ত্রোপচার হয় কিম জং উনের। তার পর থেকেই মধ্য তিরিশের নেতার শরীর ভালো যাচ্ছে না বলে খবর। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন অত্যাচারী শাসক বলে পরিচিত কিম জং উন।

https://twitter.com/adamhousley/status/1253837002325155842?s=20

এমন সময়েই হংকং টিভিতে সম্প্রচারিত, ‘প্রয়াত হয়েছেন কিম জং উন।’ এমনকী উত্তর কোরিয়ার শাসকের মৃতদেহ শায়িত রয়েছে, এই ছবিও দেখা গেছে হংকং টিভিতে। যদিও এর সত্যতা যাচাই করেনি কেউই। পরিস্থিতির উপর নজর রাখলেও কিমের প্রয়াণ নিয়ে কোনও মন্তব্য করেনি ওয়াশিংটন বা ট্রাম্প প্রশাসন‌ও।

বস্তুত, অত্যধিক ধূমপান, স্থূলতা-সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। মাত্রাতিরিক্ত কাজের চাপে দুর্বল হয়ে পড়েছিল হৃদযন্ত্র‌ও। এই জন্যই হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ কিম জং উন। গত দু’সপ্তারে বেশি সময়ে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি।

আরও অন্যান্য খবর