দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন সীমান্তে ‘জন গণ মন অধি নায়ক’ সুর ভাসছে। কিন্তু সেই সুর বাজলো আমাদের চির শত্রু পাকিস্তান থেকে। অবাক হলেন তো? কিন্তু স্বাধীনতা দিবসের সকালে এমনটাই সীমান্তে ঘটলো।
পাকিস্তানি রবাবশিল্পী সিয়াল খান তাঁর যন্ত্রের তারে বাজিয়েছেন এই সুর। সীমান্তের ওপারের বন্ধুদের কাছে সেই উপহারই পৌঁছে দিলেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসের দিন মাথার উপর নীল আকাশ এবং শরীরে সাদা পোশাকে গোলাপি আভা নিয়ে বসে আছেন তিনি।
সিয়াল তাঁর ট্যুইটারে নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করে নিজের বন্ধুত্বের বার্তা পৌঁছে দিয়েছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সীমান্ত পেরিয়ে আমার সমস্ত দর্শকের জন্য রইল এই উপহার।’ লেখাশেষে ভারত-পাকিস্তানের পতাকা দু’টি পাশাপাশি রাখা।
জানা গেছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ারদির জেলার বাসিন্দা সিয়াল। পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হলেও সঙ্গীতের প্রতি তাঁর বরাবরের আগ্রহ। বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে সে গান শোনে।





