সোশ্যাল মিডিয়ায় আমরা মাঝে মাঝেই মজাদার ভাইরাল ভিডিও দেখে থাকি। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া একটি বাঁদর ছানার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি বাঁদর ছানা মোবাইল নেওয়ার জন্য নাছর বাঁধা।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা এই ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মোবাইল ফোন দিয়ে মায়ের কোলে বসে থাকা একটি বাচ্চা বাঁদরের ছবি তুলছিলেন।
ছোট্ট বাঁদরটির চোখ সরছিল না ওই ব্যক্তির ফোন থেকে। ওর মা ফোন থেকে হাত সরিয়ে দিলেও সে নাছোড়বান্দা ফোনটি নেওয়ার জন্য। এই কীর্তি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যে দু’ লাখ মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও।
Young generation is mad with smart phones ☺️ pic.twitter.com/hFg8SH9VyZ
— Susanta Nanda (@susantananda3) August 10, 2022
ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখছেন, ‘তরুণ প্রজন্ম স্মার্টফোনের পাগল!’ নেটিজেনরাও মজাদার কমেন্ট করেছেন কমেন্টে।





