টিকা দিয়েই করোনাসুরকে কার্যত বধ করল ভুটান। একদিকে যখন এক ক্ষুদ্র আণুবীক্ষণিক পরজীবী গোটা দেশ তথা বিশ্বকে সন্ত্রস্ত করে রেখেছে, সে সময় গোটা বিশ্বের কাছে নজির গড়ল হিমালয়ের কোলে থাকা এক ছোট্ট দেশ, ভুটান।
ভুটানের করোনা চিত্র কার্যত সকলকে তাক লাগিয়ে দেওয়ার মতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর পেশ করা তথ্য অনুযায়ী, গত ৩রা জানুয়ারি থেকে ৮ই মে পর্যন্ত সেই দেশে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ১ হাজার ১৯০ জন। আর এদের মধ্যে মৃত্যু হয়েছে মাত্র ১ জনের।
আরও পড়ুন- হোম আইসোলেশনে থাকাকালীন করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট হলে কি করবেন? জেনে নিন
গত পাঁচ মাসে মাত্র ভুটানে মাত্র একজন করোনার কাছে হার মেনেছে। আর এই তথ্য একেবারেই সত্য। এই কার্যত অসম্ভবকে সম্ভব করার কারণ হিসেবেই সামনে উঠে আসছে তাদের টিকা-বিপ্লব। এই পাঁচ মাসের সময়পর্বের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার ৫৯৭ জনকে ভুটান ভ্যাকসিন দিয়েছে বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেখান থেকেই উঠে এসেছে আরও এক অবিশ্বাস্য তথ্য। গোটা দেশের সব প্রাপ্তবয়স্কের মধ্যে ৯৩ শতাংশকে মাত্র ১৬ দিনের টিকা দেওয়ার কাজ সেরে ফেলছে তারা।
এই দেশের বিভিন্ন দুর্গম প্রান্তে টিকা পৌঁছে দিতে সবরকম আয়োজন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে হেলিকপ্টারে করে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে করোনার টিকা। বেশিরভাগ ভুটানবাসীকেই দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকেও এর মধ্যে থেকে বেশিরভাগ টিকা ভুটানে পৌঁছেছে।
তবে ভুটানেরও বেশ কিছু জায়গার স্থানীয়দের মধ্যে প্রথমে টিকা নেওয়া করা নিয়ে কিছুটা ভ্রান্ত ধারণা ও সংশয় ছিল। কিন্তু স্বেচ্ছাসেবকরা ও সেদেশের সরকার স্বতপ্রণোদিত হয়ে বাড়তি গুরুত্ব নিয়ে জনসাধারণের মন থেকে যাবতীয় সংশয় দূর করেছেন এবং তাদের টিকা নিতে উৎসাহিত করেছেন। এর পরে গোটা দেশেই প্রবলভাবে শুরু হয়ে যায় টিকা দেওয়ার কাজ।
আরও পড়ুন- সংক্রমনের চূড়ায় উঠতে বাকি ১সপ্তাহ!আসছে করোনার তৃতীয় ঢেউ, দাবি আইআইটি কানপুরের গবেষকদের
তবে শুধু ভুটানই নয়, গোটা বিশ্বেই লক্ষ্য করা গিয়েছে, টিকা দেওয়া থাকলে সেই ব্যক্তি যদি করোনায় সংক্রমিত হনও, তবুও শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা এই মারণ ভাইরাসকে আটকাতে সক্ষম। কিন্তু টিকা না নেওয়া থাকলে, সেক্ষেত্রে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।






