পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ এবার খোয়ালেন ইমরান খান। এক পাক মিডিয়ার দাবী, ইমরান খান পাক সংসদ ভেঙে দেওয়ার পরই তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য নির্দেশ জারি করা হয়েছে। ওই সূত্রের দাবী অনুযায়ী, পাকিস্তানের ক্যাবিনেট সচিবালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যাতে ইমরান খান প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে ইমরান খানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পাকিস্তানের জিও নিউজ সূত্রের খবর অনুযায়ী, গতকাল, রবিবার পাক জাতীয় সংসদে আস্থা ভোটকে ঘিরে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। আর এরপরই ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জানান যে তিনি পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে সংসদ ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছেন। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য সাধারণ মানুষকেই যাতে অধিকার দেওয়া হয়, এর জন্য দ্রুত নির্বাচনের দাবীও তোলেন তিনি।
ইমরানের এই দাবী মেনেই পাক সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। সরকারের তরফে এও ঘোষণা করা হয় যে আগামী তিনমাসের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু এদিকে এবার এই ঘোষণার পরই ইমরানকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হল পাকিস্তানের ক্যাবিনেট সচিবালয়ের তরফে।
https://twitter.com/HamidMirPAK/status/1510661431813095425?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1510661431813095425%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Fimran-khan-is-no-longer-pakistans-pm-says-cabinet-secretariat-after-parliament-dissolves-539094.html
গতকাল, রবিবার পাকিস্তানের জাতীয় সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার কাশিম সুরি এই প্রসঙ্গে জানান যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক। এই কাজ জাতীয় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ, এমনটা যুক্তি দেখিয়ে এই অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন তিনি। এর জেরে বাতিল হয় অনাস্থা ভোট।
তবে ভোট বাতিল হলেও বিরোধীরা এখনও অনাস্থা ভোটের দাবীতেই অনড়। গতকাল থেকেই সংসদের বাইরে ধর্নায় বসেছেন তারা। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আবার এই প্রসঙ্গে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি শানিয়েছেন। একাধিক আর্জিও জমা পড়েছে সুপ্রিম কোর্টে।






