শেষমেশ জয় হল হিন্দুদের। আইনের ওপর আস্থা রেখে ই পাকিস্তানের ১২০০ বছরের পুরনো মন্দির ফিরে পেল হিন্দুরা। গত মাসে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেই মন্দির দখল নিয়েছে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুরা।
পাকিস্তানের লাহোরের আনারকলি বাজারের কাছে অবস্থিত বাল্মিকী মন্দিরে দখল পেয়েছে হিন্দুরা। সেই মন্দিরই সংস্কার হবে বলে জানা গিয়েছে। পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের মন্দিরগুলি তত্বাবধান করে ইটিপিবি বা Evacuee Trust Property Board । এই সংস্থায় বাল্মিকী মন্দিরটিকে সংস্কার করার দায়িত্ব পেয়েছে।
ETPB মুখপাত্র আমির হাশমি জানিয়েছেন আগামী দিনে ‘মাস্টার প্ল্যান’-এর অধীনে বাল্মীকি মন্দিরের সংস্কার করা হবে। তিনি আরও বলেন,’আজ বাল্মিকি মন্দিরে 100 এরও বেশি হিন্দু, কিছু শিখ ও খ্রিস্টান ধর্মবিশ্বাসী জড়ো হয়েছেন। হিন্দুরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছে এবং প্রথমবারের মতো লঙ্গারের (প্রসাদ) আয়োজন করা হয়েছে।’
একটি খ্রিস্টান পরিবার কুড়ি বছরেরও বেশি সময় এই মন্দিরটি দখল করে ছিল। পরবর্তীকালে তারা এই জমির মালিক বলে দাবি করলে শুরু হয়েছিল আইনের লড়াই। শুধু তাই নয়, ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের পর বেশ কিছু জনতা এই মন্দিরের ওপর হামলা চালিয়েছিল।





