প্রায় ১০০ জনের ওপর যাত্রী নিয়ে করাচির কাছে ভেঙে পড়ল পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার একটি বিমান। শুক্রবার সকালে ৯১ জন যাত্রী ও ৮ জন বিমানকর্মীকে নিয়ে করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এ-৩২০ বিমানটি। লোকালয়ে বিমানটি ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
https://twitter.com/ImranKhanPTI/status/1263789437856755712?s=20
করাচি জিন্না আন্তর্জাতিক বিমান বন্দরে নামার সময় মালিরের মডেল কলোনির জিন্না গার্ডেনের কাছে দুর্ঘটনা ঘটে । পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর, ল্যান্ডিংয়ের মাত্র এক মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন PIA-র মুখপাত্র আবদুল সাত্তার।পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ চ্যানেলে যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়েছে। চারদিক থেকে ধোঁয়া উঠছে। আশপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে গেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে । চলছে উদ্ধারকাজ।
https://twitter.com/falamb3/status/1263777773174349824?s=20
পাকিস্তান সেনার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (ISPR)- র তরফে জানানো হয়েছে, উদ্ধার কার্যের জন্য ঘটনাস্থানে পৌঁছেছে পাকিস্তান আর্মি কুইক রিয়্যাকশন ফোর্স ও সিন্ধ পাকিস্তান রেঞ্জার্স। করাচি বিমান বন্দরের আশপাশের হাসপাতালগুলিতে ইমার্জেন্সি ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রক।
https://twitter.com/JournoSiddhant/status/1263774908930125825?s=20
https://twitter.com/m_anas_ismail18/status/1263778757938237441?s=20
https://twitter.com/OfficialDGISPR/status/1263780711099764737?s=20





