ভারতের জম্মু কাশ্মীরকে নিয়ে উত্তেজনা ছড়াতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে পাকিস্তান। ভারতকে নাজেহাল করতে বারবার তারা গিয়েছে রাষ্ট্রসংঘের নিকট৷ কিন্তু তাতে লাভের লাভতো হয়নি উল্টে রাষ্ট্রসংঘে এবারে মুখ পুড়লো খোদ পাকিস্তানেরই৷
পাকিস্তানে ভালো নেই সংখ্যালঘুরা। সংখ্যালঘুদের ওপর হয়ে আসছে অত্যাচার, মানবাধিকার থেকে তাদের বারেবারে বঞ্চিত করা হচ্ছে। পাকিস্তানে সংখ্যালঘুদের দুরাবস্থার কথা এভাবেই রাষ্ট্রসংঘে তুলে ধরলো সেই দেশেরই এক এনজিও এর প্রধান। রাষ্ট্রসংঘে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে পাকিস্তানে সংখ্যালঘুদের এই দুরাবস্থার কথা তুলে ধরলেন পাকিস্তানেরই এক এনজিও ‘হিউম্যান রাইটস ফোকাস’ এর প্রেসিডেন্ট নাভিদ ওয়াল্টার৷ তিনি জানান যে, পাকিস্তানে নিত্য অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু আহমেদিয়া, হিন্দু এবং খ্রিস্টানদের ওপর৷ কেড়ে নেওয়া হচ্ছে তাদের স্বাধীনতা৷
নাভিদ ওয়াল্টারের এহেব মন্তব্যে স্বাভাবিকভাবেই রাষ্ট্রসংঘে ফের একবার চাপে ইমরান সরকার৷ পাকিস্তানের এহেন কার্যকে একথায় নিন্দা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের প্রতিনিধিরা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্যাম ব্রাউনব্যাক ক্ষোভ প্রকাশ করে বলেন যে, পাকিস্তানে বহুদিন ধরেই সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে এসেছে। সেখানে হিন্দু, খ্রিস্টান এবং অাহমেদিরা নিত্য দমনপীড়নের শিকার হচ্ছেন৷





