চুঁচুড়ার একটি স্কুলে মিড ডে মিলে ছাত্রদের নতুন ভাত এবং ফ্যান ভাত দেওয়ার ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। বাচ্চাদের স্কুলে পুষ্টির দিকে খেয়াল না রেখে নুন ভাত, ফ্যান ভাতের মতো মেনু দেখে সৃষ্টি হয়েছে বিতর্ক। এরপরই সাবধানতা অবলম্বন করতে তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হলো স্কুলের মিড ডে মিলের খাদ্য তালিকা।
স্কুলের মিড ডে মিল নিয়ে যাতে আর দুর্নীতি না হয়, তাই এবারে স্কুলগুলোতে সপ্তাহের খাদ্য তালিকা তৈরী করে দিল রাজ্য সরকার৷ স্কুলগুলোতে ইতিমধ্যেই সেই তালিকা পৌঁছে নির্দেশ দেওয়া হয়েছে সেই তালিকা অনুযায়ী খাদ্য তৈরীর জন্য। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ হবেনা, তাই এবারে মিড ডে মিলের মেনুতে নজিরবিহীন ভাবে রাজ্য সরকার যোগ করলো মাছ এবং চাটনিও।
সোম থেকে শনিবারের খাদ্য তালিকা অনেকটা এরকমঃ-
সোমবার – ভাত, ডাল, আলু দিয়ে সবজি এবং চাটনি।
মঙ্গলবার – ভাত, ডাল, ডিম অথবা মাছের তরকারি, চাটনি।
বুধবার – ভাত, ডাল এবং মিক্সড সবজি।
বৃহস্পতিবার – ভাত, মাছ অথবা ডিমের কারি এবং অন্য সবজি।
শুক্রবার – ভাত, ডাল, আলু পোস্ত এবং চাটনি।
শনিবার – ভাত, ডাল এবং আলু দিয়ে সয়াবিনের তরকারি।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!