‘রোগা-দুর্বল মানুষরা উড়ে যেতে পারেন’, উটের পিঠে চেপে আবহাওয়ার রিপোর্টিং করে ফের ভাইরাল পাকিস্তানের সাংবাদিক চাঁদ নবাব

ফের একবার ভাইরাল হলেন পাকিস্তানের সাংবাদিক চাঁদ নবাব। পাকিস্তানের করাচির আবহাওয়া সম্পর্কে খবর দিতে গিয়ে ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তিনি। চাঁদ নবাব শুধুমাত্র পাকিস্তানেই নয়, ভারতেও তিনি যথেষ্ট জনপ্রিয়। যেভাবে অদ্ভুত স্টাইলে তিনি রিপোর্টিং করেন, তা দেখে বেশ মজাই পান নেটিজেনরা।

সাম্প্রতিক একটি ভিডিওতে চাঁদ নবাবকে দেখা গেল করাচির ধূলিময় ঠাণ্ডা হাওয়া বওয়া নিয়ে রিপোর্টিং করতে। এই ভিডিওতে তিনি দুর্বল-রোগা মানুষদের সাবধান করে দেন এই আবহাওয়ার বিষয়ে। তাঁর মতে, এতটাই জোরে হাওয়া বইছে যে রোগা মানুষরা উড়ে যেতে পারেন।

এই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “করাচির আবহাওয়া খুব মনোরম ও ঠাণ্ডা। শহর থেকে লোকজন এসে এই ঝড় দেখতে পারেন। আমার চুল উড়ছে, আমার মুখে ধুলো ঢুকে যাচ্ছে, আমি চোখ খুলতে পারছি না। রোগা ও দুর্বল মানুষ সমুদ্রের কাছাকাছি আসবেন না, নাহলে তারা উড়ে যেতে পারেন”।

এরপর তিনি আরও বলেন যে এমন আবহাওয়া উপভোগ করার জন্য কাউকে মধ্যপ্রাচ্যে যাওয়ার দরকার নেই। অন্য একটি ভিডিওতে তাঁকে আবার দেখা যায় উটের পিঠে। উটের পিঠে চড়েই তিনি বলেন, “এখন আমি আরবের কোনও মরুভূমিতে নেই। আমি করাচির সমুদ্রতীরে রয়েছি। দুবাই বা সৌদি আরবের মতো ধূলিময় ঝড় করাচিতে দেখা যাচ্ছে”।

তাঁর এই ভিডিওটি শেয়ার করেছেন সাংবাদিক নায়লা ইনায়াত।

https://twitter.com/nailainayat/status/1484954722054426625?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1484954722054426625%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fpakistani-journalist-chand-nawab-reports-about-karachi-weather-in-latest-viral-video-internet-is-in-splits-1903597-2022-01-24

চাঁদ নবাবের এই ভিডিও পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা নানান ধরণের কমেন্ট করেছেন এই ভিডিওতে। কেউ বলেছেন যে চাঁদ নবাব খুব ভালো মজাদার মানুষ তো কেউ আবার লিখেছেন করাচির জন্য তাঁর ভালবাসা অফুরন্ত।

দেখে নিন এমন কিছু কমেন্টঃ

https://twitter.com/ajaydpathak/status/1485128181011329024?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1485128181011329024%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fpakistani-journalist-chand-nawab-reports-about-karachi-weather-in-latest-viral-video-internet-is-in-splits-1903597-2022-01-24

https://twitter.com/YdvAkhilesh/status/1485142133657186306?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1485142133657186306%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fpakistani-journalist-chand-nawab-reports-about-karachi-weather-in-latest-viral-video-internet-is-in-splits-1903597-2022-01-24

https://twitter.com/ThinkingBell2/status/1485148168199483394?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1485148168199483394%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fpakistani-journalist-chand-nawab-reports-about-karachi-weather-in-latest-viral-video-internet-is-in-splits-1903597-2022-01-24

https://twitter.com/Bhavnatripathi7/status/1484955859574992896?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1484955859574992896%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fpakistani-journalist-chand-nawab-reports-about-karachi-weather-in-latest-viral-video-internet-is-in-splits-1903597-2022-01-24

চাঁদ নবাব পাকিস্তানের খুব জনপ্রিয় একজন সাংবাদিক। যদি আপনি বলিউড ছবি ‘বাজরঙ্গী ভাইজান’ দেখে থাকেন, তাহলে জানবেন যে সেই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দীকির একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন যার নাম ছিল চাঁদ নবাব। তাঁর সেই চরিত্রটি চাঁদ নবাবের একটি ভাইরাল ভিডিও ‘করাচি সে’ থেকে অনুপ্রাণিত ছিল।

RELATED Articles