কুখ্যাত ইসলামিক মৌলবাদীর চিন্তাধারায় প্রভাবিত হয়ে পাকিস্তানে মহারাজা রঞ্জিত সিং -এর মূর্তি ভাঙল মুসলিম যুবক

মৌলবাদীদের চিন্তাধারা যে কত সহজেই শিক্ষার আলোকে দূরে সরিয়ে সাম্প্রদায়িকতার অন্ধবিশ্বাসকে মনের নিবিড়ে প্রবেশ করিয়ে দিতে পারে তার ফের প্রমাণ পাওয়া গেল পাকিস্তানে।
এমনিতেই ওই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বিশ্ব নন্দিত।
জোর করে হিন্দু খ্রিস্টান থেকে মুসলমানে ধর্মান্তরিত করার ঘটনা তো ঘটে নিত্যদিন‌ই।
আর এবার মৌলবাদী ইসলামিক ধর্মগুরুদের উসকানিতে মহারাজা রঞ্জিত সিং -এর একটি মূর্তিতে ভাঙচুর চালাল এক মুসলিম যুবক। আগ্রাসন দেখিয়ে ভেঙে ফেলে লাহোর দুর্গে থাকা বিখ্যাত ওই ভারতীয় শাসকের মূর্তির হাত। শুক্রবার নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। পরে বিষয়টি নিয়ে প্রবল বিতর্ক তৈরি হওয়ায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই প্রয়াত হয়েছে পাকিস্তানের কুখ্যাত ইসলামিক মৌলবাদী চিন্তাধারার প্রচারক মৌলানা খাদিম হুসেন রিজভি। কিন্তু, পাকিস্তানের জনমানসে তার ছড়িয়ে দিয়ে যাওয়া সাম্প্রদায়িকতার বিষ যে আজও বর্তমান তার জ্বলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল। কুখ্যাত ওই মৌলবাদীর ভাষণে উজ্জীবিত হয়ে ২০১৯ সালে লাহোর দুর্গে বসানো মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তিটি ভেঙে ফেলল স্থানীয় এক যুবক। বিষয়টি জানাজানি হওয়ার পরেই প্রবল উত্তেজনা তৈরি হয় লাহোর শহরে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে লাহোরের হরবংশপুরা এলাকার বাসিন্দা অভিযুক্ত জাহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর‌ই পুলিশি জেরায় অভিযুক্ত ওই যুবক জানায় প্রয়াত ধর্মগুরু রিজভি একবার বলেছিলেন নিজের শাসনকালে প্রচুর মুসলিমকে নির্বিচারে হত্যা করেছিলেন মহারাজা রঞ্জিত সিং। এই কারণেই রাগের বশবর্তী হয়ে হিন্দু শাসকের মূর্তি ভাঙচুর করেছে সে।

RELATED Articles