রহস্যের অপর নাম কিম জং উন! তিনি জীবিত বলে প্রকাশিত ছবিতে নাকি তাঁর বডি ডাবলকে দেখানো হয়েছে!’

তিনি অসুস্থ, তিনি নাকি মৃত তাঁকে ঘিরে একের পর এক খবর মিডিয়ায় প্রকাশ হওয়ার কিছুদিন পরই জল্পনায় জল ঢেলে মে দিবস উপলক্ষে প্রকাশ্যে আসেন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন।উদ্বোধন করেন একটি সার কারখানার। সে দেশের সরকারি টিভি চ্যানেলের পর্দায় ভেসে উঠল সেই দৃশ্য। তবে প্রায় তিন সপ্তাহ ধরে কার্যত অজ্ঞাতবাসে থাকার পর কিম জং উনের হঠাৎ করে প্রকাশ্যে আসা নিয়েও প্রশ্ন ওঠে।

এই প্রশ্নের মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন এক চীনা মানবাধিকারকর্মী। আর তাতেই উত্তাল সোশ্যাল মিডিয়া। পোস্টে চীনা মানবাধিকারকর্মী জেনিফার জেং লিখেছেন, ‘কিম জং উন নাকি তাঁর বডি ডাবল!’ এমনকী দাবির স্বপক্ষে ছবি পোস্ট করে প্রমাণও দিয়েছেন ওই ব্লগার। প্রসঙ্গত, কিম জং উনের বডি ডাবলের খবর এর আগেও প্রকাশ্যে এসেছে।

https://twitter.com/jenniferatntd/status/1256697630421327874?s=20

যদিও ওই চিনা ব্লগারের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি পিয়ংইয়ং। মুখ খোলেনি করেনি দক্ষিণ কোরিয়াও। উল্লেখযোগ্য, কিমের অজ্ঞাতবাসের সময়ই উত্তর কোরিয়ায় ৫০ জনের একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল চিন। তবে সেই প্রসঙ্গে পরবর্তীতে কোনও রিপোর্ট পাওয়া যায়নি।

https://twitter.com/jenniferatntd/status/1256715157037813760?s=20

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়, অত্যধিক ধূমপান, স্থূলতা-সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। তার উপর ছিল মাত্রাতিরিক্ত কাজের চাপ। এর জেরেই হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ কিম জং উন। আরও একাধিক সংবাদমাধ্যমে উত্তর কোরিয়ার শাসকের ‘সংকটজনক অবস্থা’ নিয়েও খবর প্রকাশিত হয়েছিল। হংকং টিভি তো তাঁকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল। আসলে কিম জং উন হল একটি রহস্যের নাম যে রহস্য ভেদ করা খুব একটা সহজ কাজ নয়।

RELATED Articles

Leave a Comment