লজ্জা!বকেয়া মেটায়নি পাকিস্তান, সমস্ত যাত্রী নামিয়ে PIA-এর বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়া 

এবার পাকিস্তানকে ঘাড় ধাক্কা দিলো মালয়েশিয়াও। বিপদের দিনে বন্ধুর পাশে দাঁড়ালো না তাঁরাও। আর্থিক সমস্যায় জর্জরিত পাকিস্তানকে এবার আন্তর্জাতিক মঞ্চে বেআব্রু করল মালয়েশিয়া। বকেয়া না মেটানোর অভিযোগে মালেশিয়ার এক আধিকারিক শুক্রবার কুয়ালালামপুর বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যশানাল এয়ারলাইন্সের (PIA) বোয়িং-৭৭৭ বিমান বাজেয়াপ্ত করে। পাকিস্তানের এই বিমানটিকে স্থানীয় আদালতের নির্দেশের পর‌ই বাজেয়াপ্ত করা হয়েছে। এয়ারলাইন মারফত জানানো হয়েছে, তাঁরা কূটনৈতিক বার্তার মাধ্যমেই এই মামলাকে এগিয়ে নিয়ে যাবে।

জানা গেছে, মলয়েশিয়া তাঁদের বিমান থেকে সমস্ত যাত্রী নামিয়ে বিমান বাজেয়াপ্ত করে নিয়েছে। যদিও বিমানের যাত্রীদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা বিমান করাচি থেকে মালয়েশিয়া গিয়েছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমান বাজেয়াপ্ত করার কারণে ১৮ সদস্যের ক্রু মেম্বার কুয়ালালামপুরে আটকে গিয়েছে। প্রোটোকল অনুযায়ী, এঁদের প্রত্যেককেই এখন ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে PIA একটি ভিয়েত্নামের কোম্পানি থেকে বোয়িং-৭৭৭ সমেত দুটি বিমান ভাড়ায় নিয়েছিল। PIA একটি বয়ানে জানায়, ‘মালয়েশিয়ার এক স্থানীয় আদালত PIA এর একটি বিমানকে বাজেয়াপ্ত করে নিয়েছে। এটি PIA আর ব্রিটেনের আদালতে বিচারাধীন এক অন্য পক্ষের মধ্যে আইনি বিবাদের মধ্যে একতরফা নির্ণয় নেওয়া হয়েছে।’

যদিও PIA এটা জানায় নি যে, তাঁদের বিমানকে কোথায় বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি এই বিষয় নিয়ে যে বাদালতে মামলা চলছিল সেটাও তাঁরা জানায় নি। এয়ারলাইন নিজের বয়ানে বলে, এরকম কাজ অনস্বীকার্য আর তাঁরা পাকিস্তান সরকারের কাছে এই মামলাটি কূটনৈতিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন চেয়েছে।

RELATED Articles