অন্ধকার নামছে শাসকদলে! ফের বেসুরো তৃণমূলের এক প্রভাবশালী বিধায়ক

আগামী বিধানসভা নির্বাচন প্রকট হওয়ার সঙ্গে সঙ্গেই এক এক করে বিড়াল বেরোতে শুরু করেছে ঝুলির থেকে। একের পর তৃণমূল নেতা-বিধায়ক সুর চড়াচ্ছেন নিজের দলের বিরুদ্ধেই। এর আগেও এমন অনেক ঘটনা সামনে এসেছে। আরও একবার ফের দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন উত্তরকন্যার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। দলের বিরুদ্ধে বেসুরো মন্তব্য করতে শোনা গেল তাঁকে।

সংগঠনের কাজ নিয়ে সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ প্রকাশ করেন প্রবীর ঘোষাল। তাঁর দাবী উন্নয়নে অনেক ঘাটতি রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এর সমাধান না করতে পারলে অনেক সমস্যা দেখা দেবে। তিনি এও জানান যে, দলের সংগঠনে তো এত বদল আনা হল, তার জেরে আদৌ কতটা যে লাভ হয়েছে, তা বলা মুশকিল।

উল্লেখ্য, বিগত বেশ কিছু মাস ধরে শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দলের নানান নেতা, বিধায়কেরা। অনেকে আবার দল ছেড়ে বিজেপিতেও যোগ দিয়েছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হল শুভেন্দু অধিকারী। গত ১৯শে ডিসেম্বর দল ছাড়েন তিনি।

তাছাড়া, গত বৃহস্পতিবার দলের বিরুদ্ধে সোচ্চার হয়ে মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁর দাবী ছিল যে তাঁকে নাকি দলে কাজ করতে দেওয়া হচ্ছে না। গতকাল আবার কানাঘুষো শোনা যায় যে তিনি নাকি দিল্লি যাবেন। এমনকি, দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে দেখা করতে যাওয়ার কথাও শোনা যায়। এই বিষয়ে ইঙ্গিত দিয়ে মন্তব্যও করেন তিনি। কিন্তু হঠাৎ করেই রাতের ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে অন্য মন্তব্য করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অন্য সুর ধরেন তিনি। এই বৈঠকের পর শতাব্দী রায় ঘোষণা করেন যে তাঁর কোনও সমস্যা নেই, তিনি তৃণমূলেই থাকবেন, কোথাও যাবেন না।

RELATED Articles