কিন্তু বিশ্বের সবচেয়ে বড় শক্তির সর্বাধিনায়ক নিজের জায়গা ছেড়ে যাওয়ার আগে বড় ধাক্কা দিয়ে গেলেন প্রতিদ্বন্দ্বী চীন কে। আর এই ক্ষেত্রে কুড়োলেন প্রশংসাও।
উল্লেখ্য, ৯ টি চীনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করে গেলেন ট্রাম্প। আমেরিকার সুরক্ষায় বিঘ্ন ঘটাতে পারে বলে এই ৯ টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আমেরিকার প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় রয়েছে চীনের প্রসিদ্ধ ফোন নির্মাতা কোম্পানি শাওমি-ও রয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন সংস্থা গুলি মার্কিন রোষানলে পড়ল-
সব মিলিয়ে প্রায় ৪০ টি চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল মার্কিন সরকার।গত বছর নভেম্বরে ট্রাম্প একটি নির্দেশিকা জারি করে বলেছিলেন, এই কালো তালিকাভুক্ত সংস্থাগুলিতে এবার থেকে আর কোনও মার্কিন বা মার্কিন সংস্থা অর্থ বিনিযোগ করবে না। এমনকি ২০২১ সালের ১১ ই নভেম্বরের মধ্যে ওই সংস্থাগুলি থেকে মার্কিন শেয়ারও তুলে নিউ নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। আর কথা মতোই এবার সেই কাজ করে গেলেন ডোনাল্ড ট্রাম্প।





