দেওয়ালে সায়ন্তিকার নাম মুছে করোনার সতর্কীকরণ লিখছেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি

বাঁকুড়ায় তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ভোট মিটে গেছে প্রথম ও দ্বিতীয় দফাতেই। কিন্তু তারপর থেকেই বেড়েছে করোনার দাপট। ‌এখন তো অবস্থা প্রায় নিয়ন্ত্রণহীন।

আর তাই এবার দলের প্রার্থীর দেওয়াল লিখন মুছে করোনা সতর্কবার্তা লিখে দিতে ময়দানে নেমে পড়লেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা। আজ বাঁকুড়া শহরের মাচানতলায় সায়ন্তিকার দেওয়াল লিখন মুছে সেই জায়গায় করোনা থেকে বাঁচতে সচেতনতার বার্তা দিলেন তিনি।

আরও পড়ুন- এবার করোনা পরীক্ষার রিপোর্ট মিলবে মাত্র ৪৫ মিনিটেই, যুগান্তকারী আবিষ্কার আইআইটি খড়গপুরের, বাজারে আসছে কোভির‍্যাপ

সেই সঙ্গে দলের ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে রং তুলি হাতে শ্যামল সাঁতরা করোনার সতর্কীকরণ হিসেবে কোথাও লিখলেন, মাস্ক পরুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। কোথাও লিখলেন বাড়িতেই থাকুন। শুধু দেওয়াল লিখন নয়, পথচলতি মানুষদের মাস্ক বিলি ও সাবধানে থাকার পরামর্শও দিলেন তিনি। শ্যামলবাবুর বক্তব্য, যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে সাবধান না হয়ে উপায় নেই। মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন- নিয়ম লঙ্ঘনের অভিযোগ মমতার বিরুদ্ধে, নির্বাচনের ২৪ ঘণ্টা আগেও প্রচার, বিজেপির চিঠি কমিশনে

তবে এই ভালো উদ্যোক্তা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির রাঢ়বঙ্গের কনভেনার পার্থ সারথী কুন্ডু বলেন, সবটাই তৃণমূলের নাটক।  ২ মে-র পর তৃণমূল কোথাও থাকবে না।

RELATED Articles