পাকিস্তানের স্কুলে দীর্ঘদিন ধরে হিন্দুদের ঘৃণা করতে শেখানো হচ্ছে, রাষ্ট্রপুঞ্জে জানালেন এই পাক নেতা

পাকিস্তানের মতো সাম্প্রদায়িক দেশে যে অন্যান্য ধর্মের মানুষেরা বিশেষত হিন্দুরা যে কি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে তা জানতে বিশ্ববাসীর বাকি নেই। সংখ্যালঘুদের উপর তাদের অকথ্য অত্যাচারের কাহিনী আজ গোটা বিশ্ব‌ই জানে।

এরই মধ্যে ফের মুনির মেনগাল (Munir Mengal) নামে বালোচ (Baloch) আন্দোলনের সঙ্গে যুক্ত এক নেতা রাষ্ট্রপুঞ্জে (United Nations) পাকিস্তানের নামে অভিযোগ করলেন। জানালেন পাকিস্তানের স্কুলে দীর্ঘদিন যাবৎ হিন্দু (Hindu) ও খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষদের ঘৃণা করতে শেখানো হচ্ছে।

রাষ্ট্রপুঞ্জ আয়োজিত একটি অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে বালোচ ভয়েস অ্যাসোসিয়েশনের সভাপতি মুনির মেনগাল জানান, ‘ছোটবেলায় সরকারের নিয়ন্ত্রণাধীন খুবই উচ্চমানের সেনা স্কুলে পড়াশোনা করতাম। ক্যাডেট কলেজ নামে ওই স্কুলে যাওয়ার পর প্রথমেই আমাদের শেখানো হয় হিন্দুরা হল কাফের আর খ্রিস্টানরা হল ইসলামের শত্রু। এই জন্য এদের হত্যা করতে হবে। এছাড়া কোনও কারণের দরকার হবে না।’

রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে তিনি জানালেন পূর্বের মতো আজও পাকিস্তানে (Pakistan) সেই একই ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পুরনো দিনের মতোও আজই ওই সমস্ত স্কুলে সেনার শিক্ষকরা পড়ুয়াদের হিন্দুবিদ্বেষ শেখাচ্ছে। তাঁদের প্রতি ঘৃণার মনোভাব ছড়াচ্ছে। ছোট ছোট পড়ুয়াদের শিশু বয়স থেকেই বন্দুক ও বোমাকে শ্রদ্ধা করতে শেখানো হচ্ছে। বলা হচ্ছে, এইগুলি ব্যবহার করে হিন্দু মায়েদের খুন করতে হবে। না হলে তাঁরা হিন্দু সন্তানের জন্ম দেবে।’

একইসঙ্গে এই বালোচ নেতা অভিযোগ করেন বর্তমানে শি জিনপিংয়ের দেশের (China) মদতে অর্থনৈতিক করিডর তৈরি করার নামে পাক অধিকৃত কাশ্মীরে ইমরানের সরকার স্বেচ্ছাচারিতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন ওই বালোচ নেতা। সরকারের অনৈতিক কাজের সমালোচনা করলে সাধারণ মানুষকে রাতারাতি গায়েব করে দেওয়া হচ্ছে বলেও পাকিস্তান সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন তিনি।

RELATED Articles