করোনার সতর্কতায় বন্ধ করা হল দিঘার সমুদ্র স্নান, দল বেঁধে সৈকতে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি

করোনার সংক্রমণ রোধে নতুন নতুন নিয়ম চালু করেছে রাজ্যসরকার। এরপর আশঙ্কা এড়াতে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হল দিঘায়। নিষিদ্ধ করা হল পিকনিক বা যেকোনো বড়ো জমায়েত এমনকি দল বেঁধে সমুদ্রের ধারে ঘোরাফেরাও বন্ধ পর্যটকদের। আজ থেকেই কার্যকরী হল এই বিধিনিষেধ। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানান, করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই এই কড়া পদক্ষেপ নিতে হল।

সারাবছরই পর্যটকদের ভিড় লোগেই থাকে দিঘার সমুদ্র সৈকতে। তাঁদের মধ্যে যেমন রয়েছেন রাজ্যের পর্যটক, তেমনই ভিনরাজ্যবাসীরা। ফলে একটা ঝুঁকি থেকেই যায়। তা যেমন এলাকার মানুষের, তেমনই বাইরে থেকে আসা পর্যটকদেরও। জেলাশাসক বলেন, “এই সমস্ত চিন্তাভাবনা করেই দিঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। মাইক নিয়ে দিঘার সমুদ্র সৈকতে এ ব্যাপারে প্রচার চালানো হচ্ছে।”

সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি মৎসজীবিদেরও ওপরও নিষেধাজ্ঞা জারি হল। দিঘা থেকে মোহনায় মাছ ধরতে যাওয়া প্রায় দু-হাজার ট্রলারকে ফিসিং বন্ধ করতে বলা হয়েছে । পঞ্চায়েতগুলিকেও বহিরাগতদের ব্যাপারে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ এড়াতে সরকার মানুষকে আগেই নিষেধ করেছে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে দূরে না যেতে, এতে তাদের জীবন ও তাদের আত্মীয় স্বজনের জীবনের ঝুঁকি বাড়বে। কিন্তু সে কথা অগ্রাহ্য করে অনেকেই ছুটি কাটাতে দিঘায় ভিড় জমাচ্ছেন। তাই এই কড়া পদক্ষেপের পর পর্যটকদের ভিড় এড়ানো যাবে বলে সরকার আশা করছেন।

RELATED Articles

Leave a Comment