শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ, ইউক্রেনকে তিনদিক থেকে হামলা রাশিয়ার, ইতিমধ্যেই প্রাণ হারালেন ৭ জন সাধারণ নাগরিক

তৃতীয় বিশ্বযুদ্ধ যে শুরু হয়েই গিয়েছে, তা বলাই যায়, তিনদিক থেকে ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই একই কায়দায় নাৎসি বাহিনী আক্রমণ করেছিল মস্কোকে। যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটল।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তছনছ হয়ে গেল ইউক্রেন। ইতিমধ্যেই ৭ জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর মিলেছে। মৃত্যু হয়েছে এক সেনারও। জখম আরও ৯। যুদ্ধের তীব্রতা যদি বাড়ে, তাহলে ইউক্রেনে মৃত্যুসংখ্যাও বাড়বে বলে আশঙ্কা।

আজ বৃহস্পতিবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী ইউক্রেনে তখন মাঝরাত) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ঘোষণার পরই আকাশ পথে ইউক্রেনের নানান শহরে চলছে ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধবিমান থেকে শক্তিশালী বোমাও ফেলা হচ্ছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাশিয়ার পদাতিক বাহিনীও কিয়েভে ঢুকে পড়েছে। এমনকী, আজাকিভ বন্দরেও হামলা চালানো হয়েছে। মনে করা হচ্ছে, খারকভ শহর এবং আজাকিভ বন্দরে লাগাতার বিস্ফোরণে ৭ নাগরিকের মৃত্যু হয়েছে । একের পর এক বাড়িঘর ভেঙে পড়েছে বলে খবর।

https://twitter.com/ANI/status/1496743164400398337?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496745719683706882%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fworld%2Fukraine-says-at-least-7-killed-in-russian-invasion%2F

সাধারণ নাগরিকই শুধু নয়, রাশিয়ার গোলাবর্ষণের জেরে এক সেনারও প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে। ইউক্রেন সেনা মৃত্যুর কথা নিশ্চিত করেছে। জানা গিয়েছে, ইউক্রেনের ২৩টি প্রদেশে হামলা চালিয়েছে রাশিয়া। ইতিমধ্যেই লুহানস্কের দু’টি শহর আত্মসমর্পণ করে নিয়েছে। ইউক্রেনকে তিনদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া। দেশজুড়ে বারুদের গন্ধ। আতঙ্কে নাগরিকরা।

https://twitter.com/ANI/status/1496740684652556291?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496740684652556291%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fworld%2Fukraine-says-at-least-7-killed-in-russian-invasion%2F

আজ, বৃহস্পতিবার সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থাৎ কার্যত ইউক্রেন দখলের পথেই হাঁটল মস্কো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটাই খবর মিলল। রাশিয়ার এই চরম পদক্ষেপে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজল বলেই মনে করা হচ্ছে। গোটা বিশ্বে এর যে বিরাট প্রভাব পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর