একটা বিশাল বড় মাঠ। সেখানেই দেখা যাচ্ছে যে, প্লাস্টিকের চেয়ার নিয়ে মারামারি করছেন প্রায় শ’খানেক মানুষ। এ ওকে চেয়ার দিয়ে মারছেন, ও একে চেয়ার ছুঁড়ছেন। স্বাধীনতা দিবসের ঘটনা! না আমাদের দেশের নয়, পড়শী দেশ পাকিস্তানের। গত ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি মাঠের চারিদিকে পাকিস্তানের জাতীয় পতাকা আটকানো। সেখানেই বিভিন্ন মানুষ চেয়ার ছুঁড়ে একে অপরকে মারামারি করছেন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বৃদ্ধি পালনের কোন বালাই নেই। এমনকি মাস্কও খুব কম জনের মুখে রয়েছে। ভিডিওর শেষে দেখা যাচ্ছে একজন বসে রয়েছেন, তার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। যদিও ভিডিওটি পাকিস্তানের কোন এলাকার এবং এই ঘটনা কোন সময় হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায় নি সঠিকভাবে।
তবুও এই ভয়ঙ্কর হিংসার ভিডিও দেখে আঁতকে উঠেছেন সকলেই। কী কারণে হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত জনতা এতটা উত্তেজিত হয়ে গেলেন তা জানা যায়নি। তবে করোনা সংক্রমণে পাকিস্তানের অবস্থা রীতিমতো শোচনীয়। সেখানে এইরকম অসুরক্ষিত অবস্থায় জমায়েত এবং তারপর মারা মারির ঘটনা সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইয়ে দিয়েছে।





