একেই বোধহয় বলে দেশ ভক্তি। শুধুমাত্র দেশরক্ষাকারীরাই নয় বিদেশে বসবাসকারীরাও ভারতকে সমান ভাবে ভালোবাসে। আর তার প্রমাণই এবার পাওয়া গেল বিদেশের মাটিতে।
৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ই আগস্ট ভারতবাসী যখন স্বাধীনতা দিবস পালন করছিলেন সেই সময়ই জার্মানির ফ্রাঙ্কফুর্টে ভারত বিরোধী মিছিল বার করে একদল পাকিস্তানি ও খালিস্থানপন্থী। মিছিলে যথারীতি ওঠে ভারত বিরোধী স্লোগান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়েও ওঠে আপত্তিকর স্লোগান। ঠিক ওই একই সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক ভারতীয় যুবক, হাতে ভারতের জাতীয় পতাকা। ফ্রাঙ্কফুর্টের রাস্তায় ভারত বিরোধীদের চিৎকারে
চাপা পড়েনি তাঁর একার কণ্ঠ। ওই দেশপ্রেমিকের নাম প্রশান্ত ভেঙ্গুরলেকার। ওই যুবকেরই শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে বিদেশের রাস্তায় পাকিস্তানের পতাকা নিয়ে বেরিয়েছে ভারত বিরোধী মিছিল। এক পাশে দাঁড়িয়ে প্রশান্ত, একাই বিরোধীদের সামনে ওড়াচ্ছেন জাতীয় পতাকা। তাঁকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা, শুরু হয় গালিগালাজ। একজন তো পাক পতাকা দিয়ে তাঁকে মারতেও যায়। কিন্তু প্রশান্ত নির্বিকার মুখে পতাকা ওড়াচ্ছিলেন, নিজের অবস্থান থেকে এক চুল হঠেননি তিনি।
https://twitter.com/vengurlekarpras/status/1294960544315846661
প্রশান্তের সাহস ও দেশপ্রেম উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়েছে টুইটারে। বলিউড অভিনেতা রীতেশ দেশমুখও তাঁর সাহসের কথা উল্লেখ করে টুইট করেছেন।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!