করোনা যুদ্ধে সঙ্গী ব্রিটেন! মিনিটে ৫০০ লিটার অক্সিজেন তৈরিতে সক্ষম উৎপাদনকারী প্ল্যান্ট পাঠাচ্ছে রানীর দেশ

রাশিয়া, আমেরিকা,  ফ্রান্স, জাপান, সৌদি আরব, এমনকি পাকিস্তান ভারতের করোনা যুদ্ধে পাশে এসে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক দেশগুলি। এবার ফের ভারতের সঙ্গে এই লড়াইয়ে কাঁধে মেলালো ব্রিটেন।

মিনিটে ৫০০ লিটার অক্সিজেন তৈরিতে সক্ষম উৎপাদনকারী প্ল্যান্ট পাঠাচ্ছে তারা।মিনিটে প্রতিটি প্ল্যান্ট তৈরি করতে পারবে ৫০০ লিটার অক্সিজেন। তাতে একসঙ্গে ৫০ জন রোগীর অক্সিজেন চলতে পারবে। ভারতে এমনই তিনটি ১৮ টনের অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট পাঠাচ্ছে রানীর দেশ।

ভারতে করোনা মহামারী ব্যাপক আকার ধারণ করার পর থেকেই অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করে। অক্সিজেনের অভাবে মৃত্যু রোগী। এরপর থেকে আন্তর্জাতিক স্তর থেকে বিভিন্ন দেশ অক্সিজেন সরবরাহ করে সাহায্য করে ভারতকে।

ইংল্যান্ডের বিদেশ সচিব ডমিনিক রাব জানিয়েছেন, নর্দান আয়ারল্যান্ডের কাছে যে উদ্বৃত্ত অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট ছিল, তা ভারতে পাঠানো হচ্ছে। শুক্রবার নর্দান আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট থেকে তিনটি প্ল্যান্ট এবং ১,০০০ ভেন্টিলেটর নিয়ে রওনা দিয়েছে একটি অ্যান্তোনোভ এএন-১২৪ বিমান। যা রবিবার সকালে ভারতে এসে পৌঁছাবে। তারপর তা বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেবে ভারতীয় রেড ক্রস সোসাইটি।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি বীভৎসতা ধারণ করলে গত মাসে ভারতে ২০০ টি ভেন্টিলেটর এবং ৪৯৫ টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছিল ব্রিটেন। বিদেশ মন্ত্রকের কার্যালয়ের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলার জন্য ভারতকে সবরকমভাবে সাহায্য করবে লন্ডন। তারই অঙ্গ হিসেবে এবার অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট পাঠানো হচ্ছে। যা ভারতে যে অক্সিজেনের আকাল দিয়েছে, তা কিছুটা হলেও দূর করবে।

আরও অন্যান্য খবর