বিজেপিকে বিধ্বস্ত করে তৃতীয়বারের মতো মসনদ দখল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন সভা-সমিতি থেকে বিভিন্ন বার নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন সরাসরি বিধানসভায় দাঁড়িয়েই নির্বাচন কমিশনকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্পষ্ট ভাষায় অভিযোগ করলেন, কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে। কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘আমি জানি, নির্বাচন কমিশন রিগিং ঠেকাবে। টি এন সেশনের সময় থেকে তাই দেখে এসেছি। কিন্তু এবার তো কোথাও কোথাও কমিশনের সহায়তার রিগিং রয়েছে। চিরকুটে লিখে বদলি করা হচ্ছে। আজ শুধু বাংলা জিতে যায়নি, বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন বাংলার মেরুদণ্ড সর্বদা শক্ত।’
আরও পড়ুন- তৃণমূলে কি ফুটবে মুকুল? বিজেপিকে এড়িয়ে তৃণমূলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিধায়ক মুকুল রায়ের
এদিন অর্থাৎ শনিবার শনিবার ধ্বনি ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচিত হন বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর ভাষণ দিতে উঠেই কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন মমতা। মমতার অভিযোগ, বিজেপির পার্টি অফিস থেকে যা বলা হয়েছে, তাই করেছে নির্বাচন কমিশন। সেইমতো চিরকুটে দিয়ে বদলি করা হত। তার ফলে প্রশাসনের অন্দরে অনেক ‘অযোগ্য’ লোক ভরে গিয়েছিল।
প্রসঙ্গত এদিন বাংলায় চলাকালীন হিংসার জন্য স্পিকার নির্বাচনে অংশ নেয়নি বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ, স্পিকার নির্বাচন বয়কটের জন্য বিজেপিকে তোপ দেগে বলেন, ‘নির্বাচন কমিশনের দয়ায় জিতে এসেছিলেন, ঠিক আছে, নির্বাচন কমিশন সাহায্য না করলে ৩০ টি আসনও পেত না। আমি চ্যালেঞ্জ করে বলছি। তাও লজ্জা নেই।’





