আমি বিজেপির সৈনিক হয়েই আগামী দিনে লড়াই করব, এবার এমনটাই টুইট করলেন মুকুল রায়। আর তার টুইট করার সঙ্গেই প্রমাণিত হল, আমরা খবর ২৪×৭ সঠিক খবর দিই কারণ আমরাই সবার আগে বলেছিলাম, মুকুল রায় বিজেপিতেই থাকবেন।
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যম বিকৃত খবর ছড়াচ্ছিল যে মুকুল রায় তৃণমূল সুপ্রিমোকে ফোন করেছেন এবং অনেকজন বিজেপি বিধায়ককে নিয়ে তিনি তৃণমূলে যোগ দিতে চলেছে। মুকুল রায় সে বিষয়ে কোনো রকম ভাবে মুখ খোলেননি। এমনকি গতকাল কৃষ্ণনগরের বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর তিনি বলেছিলেন যা বলার পরে সংবাদমাধ্যমকে ডেকে বলব।
আর কিছুক্ষণ আগেই তিনি একটি টুইট করেছেন যেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে ভবিষ্যতে তিনি বিজেপির সৈনিক হিসাবেই লড়াই করবেন। তাই তৃণমূলে তার যোগ দেওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই।
https://twitter.com/MukulR_Official/status/1390946966427734018





