তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা! ইউক্রেনে যুদ্ধ ঘোষণা পুতিনের, মিত্রশক্তির সঙ্গে মিলে রাশিয়াকে জবাব দেওয়ার হুঁশিয়ারি বাইডেনের

বিগত বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। আর এবার সেই আশঙ্কাই সত্যি হল। ইউক্রেনের সামরিক অভিযান করে যুদ্ধ ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াকিবহাল মহলের মতে, এই যুদ্ধের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।

এমন আবহে এবার পুতিনের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর স্পষ্ট কথা, এই হামলা একেবারেই অনুচিত ও অকারণ। এর জন্য যে রাশিয়াকে গোটা বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে, তাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর অনুযায়ী, বাইডেন জানিয়েছেন, “যত প্রাণহানি ও সম্পত্তি ধ্বংস হবে তার জন্য রাশিয়া একা দায়ী থাকবে। আমেরিকা ও তার মিত্রশক্তি দেশগুলি মিলে ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে। বিশ্ব রাশিয়ার থেকে জবাবদিহি চাইবে”।

https://twitter.com/ANI/status/1496689468883226625?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496689468883226625%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fworld%2Fus-president-joe-biden-condemns-russias-attack-on-ukraine%2F

গোটা বিষয়ের দিকেই তিনি নজর রাখবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, “আমি হোয়াইট হাউসে বসে পরিস্থিতির দিকে নজর রাখব। আমার জাতীয় সুরক্ষা বাহিনীর থেকে নিয়মিত খোঁজও নেব। সকালেই আমি জি৭ গোষ্ঠীভুক্ত বাকি দেশগুলির সঙ্গে বৈঠকে বসব। আমাদের ন্যাটো সহযোগীদের সঙ্গে সবরকম সহযোগিতা করব আমরা”।

https://twitter.com/ANI/status/1496690187015168002?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496690187015168002%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fworld%2Fus-president-joe-biden-condemns-russias-attack-on-ukraine%2F

স্থানীয় সময় অনুযায়ী, ইউক্রেনে এখন মাঝরাত। আর এই রাতের অন্ধকারেই রাশিয়া হামলা শুরু করেছে সেদেশের উপর। এমন পরিস্থিতিতে ইউক্রেনের পাশে থাকার বার্তা দেন বাইডেন। তিনি জানান, “গোটা বিশ্ব মধ্যরাতের এই হামলার পরে ইউক্রেনের জন্য প্রার্থনা করবে। একেবারেই অকারণে ও অনুচিত ভাবে এই হামলা করা হল। পূর্বপরিকল্পিত ভাবে এই লড়াই শুরু করে অগণিত মানুষের প্রাণের ক্ষতি ও দুর্ভোগের কারণ হয়ে উঠলেন পুতিন”।

এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পাশাপাশি পুতিন এও জানান যে ইউক্রেনের রাশিয়ার এই অভিযানের যারা বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করবে মস্কো। ইউক্রেনের পূর্বে অবস্থিত বিদ্রোহীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই পুতিনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এদিন ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করে নেওয়ার নির্দেশও দেন তিনি।

RELATED Articles