করোনার সুযোগ নিয়ে পড়শী দেশের ওপর অন্যায় আক্রমণ হানছে চীন, প্রতিবাদে সরব মার্কিন যুক্তরাষ্ট্র

বিশ্ব এখন করোনাভাইরাস (Corona Virus) নিয়ে জর্জরিত। চীন (China) থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস ধীরে ধীরে গ্রাস করেছে গোটা জগতকে। এরইমধ্যে এবার মার্কিন (America) কূটনীতিবিদ ডেভিড স্টিলওয়েল (David SteelWell) অভিযোগ করলেন যে এই করোনাভাইরাস এর সুযোগ নিয়ে চীন প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে! এই কূটনীতিবিদ ৩৫ বছর ধরে আমেরিকার বায়ুসেনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০১১-১৩ সাল পর্যন্ত তিনি মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা সংক্রান্ত পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। তাই তিনি যে চীনের আগ্রাসন নীতি সম্পর্কে অবগত একথা বলাই বাহুল্য। ফলে তাঁর মন্তব্য যে একেবারেই ভিত্তিহীন নয় সে কথা স্পষ্ট।

তাঁর বক্তব্য, প্রতিবেশী দেশগুলির এখন করোনা নিয়ে বিধ্বস্ত। এর মধ্যেই তাদেরকে আক্রমণ করছে চীন। তার বক্তব্য যে একেবারে মিথ্যা নয় তা প্রমাণিত কারণ চীন যেভাবে পূর্ব লাদাখে ভারতীয় ভূখণ্ড দখল করার চেষ্টায় রয়েছে এবং গালওয়ান উপত্যকায় যেভাবে ভারতীয় সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছে তার থেকে চীন কে বিশ্বাস করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে সমস্ত দেশের পক্ষে। এর আগে চীনের আগ্রাসন নীতি নিয়ে বক্তব্য রেখেছিলেন মার্কিন স্টেট অব সেক্রেটারি মাইক পম্পেও। তিনি চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে আলোচনা করুক এই দেশ।

প্রসঙ্গত, ২৯ এবং ৩১ আগস্ট লাদাখ সীমান্তে চীনা আগ্রাসনের পর প্যাংগং লেক সংলগ্ন এলাকায় সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারত- চীন, ভারত-নেপাল এবং ভারত -ভুটান প্রত্যেকটি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। কারণ ওয়াকিবহাল মহলের ধারণা, করোনাভাইরাস আসলে একটি বায়োলজিক্যাল ওয়েপন, যা গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে রাজত্ব দখল করতে চাইছে লাল ফৌজের দেশ।

RELATED Articles

Leave a Comment