সামনেই বিশ্বকর্মা পুজো (Viswakarma Puja)। আকাশে রংবেরঙের ঘুড়ির(kites) দেখা মেলার সময়। শুধু বাংলা নয় ভারতসহ বিশ্বের অনেক জায়গাতেই ঘুড়ি উৎসবের প্রচলন আছে। তবে এই ঘুড়ি উৎসবের(kite festival) সঙ্গে জড়িয়ে থাকে বিভিন্ন রকমের দুর্ঘটনার আশঙ্কাও। যেমন পশ্চিমবাংলায়(West Bengal) বারবার বিভিন্ন উড়ালপুলে (Flyover) শুকোতে দেওয়া চীনা মাঞ্জায় গলা কেটে মারা গেছেন অনেকে। আহত হয়েছেন অনেকে। কিন্তু নিজের স্বভাব থেকে সরে আসেনি শহরবাসী। আর তাই কঠোর হতে হয়েছে প্রশাসনকে।
আর এবার এই ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে এক অন্যরকমের দুর্ঘটনার সাক্ষী থাকলো বিশ্ব। তাইওয়ানের(Taiwan) নানলিয়াওয়তে ৩ বছরের শিশুকে লাল রঙের দৈত্যাকার ঘুড়ির সঙ্গে উড়তে দেখা গেল আকাশে। উপস্থিত আতঙ্কিত জনতাই এই ঘটনাটির ভিডিও করেন। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল শিশুটির যাতে কোনো ক্ষতি না হয়ে যায়।
তাইওয়ানে প্রতিবছর মহা আরম্বড়ে ঘুড়ি উৎসব পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এই বছরেও খুব ধুমধাম করে ঘুড়ি উৎসব উদযাপন করা হচ্ছিল। সবাই ঘুড়ি উড়ানো নিয়ে ব্যস্ত ছিল। ওই অঞ্চলে একটি প্রথা রয়েছে সবার শেষে একটি বড় ঘুড়ি ওড়ানো হয়, ঠিক একই ভাবে এই বছরে একটি বড় লাল ঘুড়ি উড়ানো হয়েছিল। আর সেই ঘড়ির একদম শেষাংশ ধরে উড়ে যায় ওই বছর তিনেকের শিশু।
হঠাৎ এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায় এবং বুঝতে পারেনা কিভাবে শিশুটিকে বাঁচাবে। পরে অবশ্য শিশুটি তার নিজের বুদ্ধিমত্তার জেরে এবং ভগবানের আশীর্বাদে বেঁচে যায়।কারণ শিশুটির ঘুড়িটিকে শক্তভাবে ধরে রেখেছিল। কখনোই সে ছাড়েনি ঘুড়িটিকে সেই কারণেই সে এই যাত্রায় বেঁচে যায়। তবে কেউই ভাবতে পারিনি কোনোদিনও এরকম কোনো ঘটনা ঘটতে পারে ।





