আইপিএল ২০২০ সালের বহু প্রতীক্ষিত সূচী অর্থাৎ ম্যাচের সময়সীমা ৪ সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত হবে, এমনটাই জানিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কিন্তু শুক্রবার পেরিয়ে শনিবার বিকেল পর্যন্তও প্রকাশিত হল না আইপিএল ২০২০-এর সম্য সূচী। বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত বিবরণী বাছাই পর্ব শেষ। তবে এদিন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানালেন গতকাল রবিবার প্রকাশ করা হবে আইপিএলের সূচী।
সব কিছু ঠিকঠাক হওয়ার পর আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল শুক্রবার দুবাইয়ে তালিকা প্রকাশ করবেন, এমনটাই বলেছিলেন সৌরভ। কিন্তু ব্রিজেশ প্যাটেল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল ২০২০ এর শিডিউল আগামীকাল (রবিবার) প্রকাশ করা হবে।” বিশ্বব্যাপী মহামারী কোভিড- ১৯ এর কারণে এবার বিসিসিআই সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়।
তবে চিন্তার বিষয় ছিল হঠাৎই আইপিএলে করোনার হানা দেওয়ায়। চেন্নাই সুপার কিংস দলের দু’জন ক্রিকেটার সহ প্রায় ১৩ জন সদস্যের কোভিড- ১৯ পজিটিভ পরীক্ষার খবর পাওয়া গিয়েছিল। সেই কারণেই সূচী প্রকাশ করতে দেরি করছিল বোর্ড। যদিও স্বস্তির খবর হল সোমবার ফ্র্যাঞ্চাইজির সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা যায়। আর মঙ্গলবার সেই পরীক্ষায় প্রত্যেকের রেজাল্ট নেগেটিভ আসে।





