Breaking: আগামী নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবেনা কোনও সিভিক পুলিশ, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

আর কিছু মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে যে অন্যান্য বছরের তুলনায় বেশ আলাদা, তা বলাই বাহুল্য। একদল লড়ছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ও অন্য দল লড়ছে নতুন করে ক্ষমতা প্রতিষ্ঠা করতে। এরই মাঝে নির্বাচনের আগেই রাজ্যে হাজির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচনের এত আগে নির্বাচন কমিশনের রাজ্য পরিদর্শনে আসা সত্যিই ঐতিহাসিক ঘটনা। আর রাজ্যে এসেই বেশ কড়া সিদ্ধান্ত গ্রহণ করা হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

এই বছর বিধানসভা নির্বাচনে কোনও দায়িত্বে থাকবে না সিভিক পুলিশ। এমন সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছে। পক্ষপাত করাতেই যে তাদের এই সিদ্ধান্ত, তা বেশ স্পষ্ট। এর আগের নানান নির্বাচনে কমিশন যে সমস্ত আধিকারিকদের যথেষ্ট কাজ না করার জন্য পদ থেকে বহিষ্কার করে, পরে দেখা গিয়েছে, তাদেরই রাজ্য সরকার কোনও উচ্চপদে চাকরি দেয়। এমন একচোখা ব্যবহার রাজ্যে কেন? এই নিয়ে প্রশ্ন তোলে নির্বাচন কমিশন। এসব ঘটনা নজরে রেখেই নির্বাচনের বেশ আগেই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

জানা গিয়েছে, এদিন রাজ্যে এসে রাজ্যের প্রধান ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। পরের দিকে জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন কমিশনের ফুল বেঞ্চের প্রতিনিধিরা।

RELATED Articles