কামাল দেখিয়েছে জিও, এবার টিভি, এসির বাজার দখল করতে মাঠে নামছে আম্বানি পরিবার

ব্যবসায়ী হিসেবে মুকেশ আম্বানি সর্বত্র নাম করেছে। সকলের নজর কেড়েছে তার বিজনেস আইডিয়া। জিওর সাহায্যে টেলিকম বাজারে আধিপত্য বিস্তার করেছিল আম্বানি পরিবার। কয়েক বছরের মধ্যে পুরো বাজারটাই বদলে দিয়েছিলেন। এবার নাকি এসি ফ্রিজ টিভির নতুন কোম্পানি চালু করতে চলেছেন মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি ( Isha Ambani)

একটি প্রতিবেদনের তরফে জানা গেছে, ইশা (Isha Ambani) ওয়াইজার নামে একটি সংস্থা আনতে চলেছেন। এই সংস্থার আওতায় থাকবে এসি, ফ্রিজ ও স্মার্ট টিভি। এমনই পরিকল্পনা করা হয়েছে আম্বানি পরিবারের তরফে। এই কোম্পানি বাজারে আনতে নাকি ওনিডা কোম্পানির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এছাড়াও তিনি একটি প্ল্যান স্থাপনের পরিকল্পনাও করেছেন। কিছুদিন আগে ওয়াইজার কোম্পানির তরফে কুলার নিয়ে এসেছিল ইশা।

ভারতে হোম অ্যাপ্লায়েন্সের বিশাল বড় বাজার। এবার সেই বাজারেই পা রাখতে চলেছে ইশা আম্বানি। বর্তমানে ইশা আম্বানির (Isha Ambani) কোম্পানি ওয়াইজার নিজের রোডম্যাপ প্রস্তুত করতে ব্যস্ত। এই ব্র্যান্ড অন্যান্য খুচরো ব্র্যান্ডগুলোর জন্য সমস্যা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। এই কোম্পানির তরফে অনেক পণ্য ও লঞ্চ করার পরিকল্পনা তৈরি হচ্ছে।

ওয়াইজার কোম্পানির কুলার

কিছুদিন আগেই বাজারে কুলার নিয়ে এসেছে ইশা আম্বানির (Isha Ambani) কোম্পানি ওয়াইজার। ইশা আম্বানির কোম্পানির কুলার সম্পর্কে বলতে গেলে এর গুনাগুন তুলে ধরা হবে। ১২০০০ টাকা খরচ করে আপনি ওয়াইজার কোম্পানির কুলার বাড়িতে আনতে পারবেন। ‌১১,৪৯০ টাকা থেকে শুরু করে ১৬,৯৯০ টাকার বিভিন্ন ভ্যারাইটির কুলার উপলব্ধ রয়েছে। ফাইবার এবং প্লাস্টিকের বডি সহ এই কুলারগুলি বড় ফিচার এগুলি নিঃশব্দে চলে। কোনো আওয়াজ করে না। ওয়াইজার কোম্পানির কুলারগুলির এটাই বড় গুণ।

ইশা আম্বানির (Isha Ambani) শিক্ষাগত যোগ্যতা

ইশা মুকেশ আম্বানি (Isha Ambani) একজন ভারতীয় ব্যবসায়ী। ইয়েল ইউনিভার্সিটি থেকে সাইকোলজি এবং সাউথ এশিয়ান স্টাডিজে স্নাতক করেছেন ইশা আম্বানি (Isha Ambani)। পড়াশোনা শেষ করে ২০১৪ সালের অক্টোবর মাসে জিও এবং রিলায়েন্স রিটেলের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন। তরুণ বিলোনিয়ার অর্জনকারীদের তালিকায় স্থান পান ইশা। ২০২০ সালে ইশা আম্বানি (Isha Ambani) সফল তরুণ উদ্যোক্তাদের ফরচুন ‘ অনূর্ধ্ব ৪০’ এর তালিকায় অন্তর্ভুক্ত হন।

রিলায়েন্স কোম্পানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড হল একটি ভারতীয় বহুজাতিক সংস্থা, যার সদর দফতর মুম্বইতে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসার মধ্যে রয়েছে শক্তি, পেট্রোকেমিক্যাল,প্রাকৃতিক গ্যাস, বিনোদন, টেলিযোগাযোগ, গণমাধ্যম এবং টেক্সটাইল। রিলায়েন্স হল বাজার মূলধন এবং আয়ের দিক থেকে ভারতের বৃহত্তম কোম্পানি এবং বিশ্বব্যাপী বৃহত্তম কোম্পানিদের মধ্যে এই কোম্পানির তালিকায় ১০০ তে রয়েছে।

RELATED Articles