ভোট টানতে বিস্তর পরিকল্পনা, ভোট দিলেই বড় শতাংশ ছাড়ে মিলবে বিয়ারের বোতল, প্রমাণ দেবে ভোটের কালি লাগানো আঙুল

ভোট দিতে উৎসাহিত করতে নানান পরিকল্পনা করছেন বিভিন্ন ব্যবসায়ীরা। ‌এবার ভোট (Vote) দিলেই মিলবে সস্তায় বিয়ার। ভোটের হার বাড়াতে অভিনব অফার দিয়েছেন এক পানশালার মালিক। ‌ চলছে লোকসভা নির্বাচন। ‌ ইতিমধ্যেই তৃতীয় দফার লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এরই মাঝে ভোট দিলে নতুন অফার। এর আগে ভোট দিতে উৎসাহিত করার জন্য রেস্টুরেন্টে অফার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল।‌ নতুন নতুন অফার সামনে আনা হচ্ছে, ‌ লক্ষ্য শুধুমাত্র ভোটের হার বাড়ানো।

কর্নাটকের হুব্বাল্লিতে ভোটের হার (Vote) বাড়াতে অভিনব অফার দিয়েছেন এক পানশালার মালিক। ভোটের কারণে মঙ্গলবার এলাকার পানশালা গুলি বন্ধ ছিল। তাই অফারটি দেওয়া হয়েছে বুধবারে। আগের দফায় কর্নাটকে প্রবল গরমের জেরে ভোটের হার বাকি প্রত্যেক বারের মতোই কম ছিল। বেঙ্গালুরুতে ভোটের হার বেশ কম। তাই এবার ভোট টানতেই নতুন পরিকল্পনা।

মঙ্গলবার কর্নাটকের ১৪টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হচ্ছে। কেন এই পরিকল্পনা নিলেন পানশালার মালিক। হুব্বাল্লির ওই পানশালা মালিকের কথায়, বিয়ারের বিক্রি বাড়াতে এবং ভোটের হার (Vote) বাড়াতেই অভিনব পন্থা নিয়েছেন তিনি। যারা ভোটদানের প্রমাণ দেখাতে পারবেন তাদের জন্যই রয়েছে এই বিশেষ ছাড়। ভোটদানের প্রমাণ দেখাতে পারলে প্রত্যেক বোতল বিয়ারে পাবেন বিশেষ ছাড়ের সুযোগ। ‌

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, কর্নাটকের ওই পানশালা মালিক প্রতি বোতল ৩ শতাংশ করে ছাড় দিচ্ছেন। ‌ওই পানশালা মালিকের দাবি, “শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় যাতে প্রতিটি ভোটারের অমূল্য ভোটটি (Vote) পড়ে তার জন্য এই ব্যবস্থা। এখান থেকে একজন ভালো মানুষকে সংসদে পাঠানোই তাঁর লক্ষ্য।” পানশালা মালিক বিনায়ক আকালভাডি বলেন, “ভোট না দিয়ে ঘরে বসে থাকবেন না। ৮ মে পানশালায় এসে যাঁরা ভোটের কালি লাগানো আঙুল দেখাবেন তাঁদের প্রত্যেককে বিয়ারের বোতলে ৩ শতাংশ করে ছাড় দেওয়া হবে।”

উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে বেঙ্গালুরুর বেশ কয়েকটি হোটেল পানশালা ট্যাক্সিওয়ালা রেস্টুরেন্ট সবকিছুতেই ছাড় দিয়েছিলেন। ভোটের কালি (Vote) লাগানো আঙ্গুল দেখালেই ছাড় পাবেন ভোটদাতারা। ভোটের কালি লাগানো আঙুল দেখলেই নিসর্গ গ্র্যান্ড হোটেলের তরফে বিনা পয়সায় বাটার ধোসা, ঘি-ভাত এবং একটি করে পানীয় দেওয়া হয়েছিল। ভোটের দিন পানশালা বন্ধ থাকায় একটি পানশালা গত ২৭ এবং ২৮শে এপ্রিল ভোটারদের এক মগ বিয়ার ফ্রি দিয়েছিলেন। ‌‌ একটি হোটেলে ভোট দিলেই খাওয়া-দাওয়ার ওপরে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। যেই অফার চালু ছিল গোটা এক সপ্তাহ ধরে। ‌

RELATED Articles