Resident of Medinipur built a bridge: তাঁর নাম গোপাল। ছাপোষা একজন সাধারণ মানুষ তিনি। গ্রামের মানুষকে নিয়ে নদীতে ডিঙি পারাপার করান তিনি। বর্ষার সময় সেই ডিঙির চাহিদা তুঙ্গে। কারণ দুই পাড়ের মাঝে সে বাঁশের সাঁকো রয়েছে, তা বর্ষার সময় জলের তলায়। ফলে মহিলারা বাচ্চা কোলে নিয়ে, বয়স্করা কাদা জল পেরিয়ে যাতায়াত করতেন দুই পাড়ে। সেই কষ্ট নিজের চোখে দেখেছিলেন গোপাল। আর সেই কারনেই সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি বানিয়ে ফেললেন নদীর উপর আস্ত এক সেতু তাও আবার নিজের গাঁটের কড়ি খরচ করে (Resident of Medinipur built a bridge)।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নিজামপুরে। সেখানে দাসপুরের নিজামপুর ও পার্বতীপুরের মাঝে রয়েছে কাঁসাই নদী। সেই নদী পারাপারের জন্য ভরসা ছিল এক বাঁশের সাঁকো। কিন্তু বর্ষায় সেই সাঁকো ডুবে যায়। ফলে যাতায়াতের অসুবিধা।
শুধু তাই-ই নয়, রাতবিরেতে কেউ যদি অসুস্থ হয়, তাহলে গ্রামে চটজলদি অ্যাম্বুলেন্স ঢোকার কোনও রাস্তা ছিল না। অ্যাম্বুলেন্সকে ৫-৬ কিলোমিটার ঘুরে আসতে হত। আবার কৃষকদের উৎপাদিত ফসলও বাজারে নিয়ে যাওয়ার সমস্যা হত কারণ বর্ষায় নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গেই উধাও হয়ে যেত বাঁশের সাঁকো।
গ্রামবাসীদের এই কষ্ট সহ্য হচ্ছিল না গোপালের। সেই কারণে সেই নদীর উপরেই ২৪ লক্ষ টাকা ব্যয় করে নতুন সেতু বানিয়ে দিলেন গোপাল মল্লিক (Resident of Medinipur built a bridge)। বর্ষায় নদীতে জলের চাপের সমস্যার জন্য সেতুর মাঝে ৪২ ফুট পিলার ছাড়া। ওই অংশে রয়েছে লোহার তারের টান। সেই সেতু দেখতে দ্বিতীয় হুগলি সেতুর মতোই। নিজের গাঁটের কড়ি খরচ করেই এই সেতু বানালেন গোপাল (Resident of Medinipur built a bridge)।
একদিকে যখন মেদিনীপুরে তৃণমূল প্রার্থী দেব ও বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় প্রচার করে চলেছেন, এমন সময় এই ভোট আবহে তাদের নাকের ডগা দিয়ে কোনও কিছু তোয়াক্কা না করেই নিজের চেষ্টায় সেতু বানালেন গোপাল (Resident of Medinipur built a bridge)। গ্রামবাসীদের কথায়, তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন সেতুর জন্য কিন্তু কোনও লাভ হয়নি। প্রশাসনের কাজ করে দেখালেন গোপাল। গ্রামের মানুষ বেজায় খুশি এই উদ্যোগে।
এই বিষয়ে গোপাল মল্লিক বললেন, “কষ্ট, চোখের সামনে মানুষকে ভীষণ কষ্ট পেতে দেখেছি। নেতামন্ত্রীদের আশ্বাস শুনেছি প্রচুর। নিজেই নৌকা পারাপার করতাম। সারাদিন ধরে চোখের সামনে যা দেখতাম, তারপরই ভেবেছিলাম একটা ব্রিজ বানাব” (Resident of Medinipur built a bridge)।
গোপালের এই কাজকে সমর্থন জানিয়েছে তৃণমূল, বিজেপিও (Resident of Medinipur built a bridge)। ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূলের নেতা কৌশিক কুলভি বলেন, “ব্যক্তিগত উদ্যোগে এই কাজ হওয়ায় প্রচুর মানুষ উপকৃত হবে। প্রশাসনের তরফ থেকেও কাজটি হত কিন্তু একটু সময় লাগত”।





