Israel war*ns Iran : ইরানে নেতৃত্ব বদলের জল্পনা চরমে, তার মধ্যেই তেহরানকে কড়া বার্তা— পরবর্তী সর্বোচ্চ নেতাকেই টার্গে*ট করার খোলাখুলি ঘোষণা ইজ়রায়েলের!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও চড়ছে উত্তাপ। একের পর এক পাল্টা হুঁশিয়ারি, কূটনৈতিক চাপানউতোর আর সামরিক ইঙ্গিত—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা ঘিরেই এখন নতুন করে তেহরান আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে। আর সেই আবহেই বিস্ফোরক বার্তা দিল ইজ়রায়েল সরকার।

বুধবার ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ় (Israel Katz) সমাজমাধ্যমে এক পোস্টে স্পষ্ট ভাষায় জানান, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা যিনিই হন না কেন, তাঁকে ইজ়রায়েল হত্যা করবে। তাঁর বক্তব্য, “ইরান যাকে নিয়োগ করবে, সে ইজ়রায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করবে।” তাই আগাম সতর্কবার্তা হিসেবেই এই হুঁশিয়ারি। তিনি আরও দাবি করেন, নতুন নেতা শুধু ইজ়রায়েল নয়, আমেরিকাকেও হুমকি দেবেন এবং ইরানের সাধারণ মানুষের উপর দমনপীড়ন চালাবেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)-র সঙ্গে আলোচনা করেই প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, প্রয়োজনে বিশ্বের মিত্রদের সহায়তায় অভিযান চালানো হবে এবং ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে ধ্বংস করাই লক্ষ্য। এই মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

এদিকে ইরানে ইতিমধ্যেই উত্তরসূরি নিয়ে জল্পনা তুঙ্গে। একাধিক সূত্রে দাবি করা হয়েছে, প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেই (Ali Khamenei)-র দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)-কেই পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি নিয়েছে তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। প্রথমদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)-কে নিয়ে একটি অস্থায়ী কাউন্সিল গঠন করা হয়েছিল। অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষিত হয় আলিরেজ়া আরাফি (Alireza Arafi)-র নামও। তবে শেষ পর্যন্ত খামেনেই পরিবারের সদস্যকেই বেছে নেওয়ার খবর সামনে আসে।

আরও পড়ুনঃ Pahalgam a*ttack : পহেলগাম হামলা তদন্তে নতুন মোড়! চিনে সক্রিয় ‘গো প্রো’ ক্যামেরা ঘিরে জঙ্গি ষড়*যন্ত্রের সন্ধানে এনআইএ! এই অ্যাকশন ক্যামেরাই কি ফাঁস করবে হামলার গোপন নকশা?

ঘটনাচক্রে, উত্তরসূরির নাম প্রকাশ্যে আসতেই সরাসরি খতম করার বার্তা দিল ইজ়রায়েল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত যে আরও গভীর পর্যায়ে যেতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে কূটনৈতিক মহলে। এখন নজর, তেহরান কীভাবে এই হুমকির জবাব দেয় এবং পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles