Judgement of Calcutta High Court regarding SSC: স্কুল সার্ভিস কমিশনে এক ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যাদের অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল, তাদের চাকরি বাতিল করা হয়েছে (Judgement of Calcutta High Court regarding SSC)। শুধু তাই নয়, সুদসমেত সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। এই নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?
এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে ৩৫০টি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সমস্ত মামলার রায় ছিল আজ, সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। প্রায় সাড়ে তিনমাস ধরে এই মামলার শুনানির পর এদিন রায় দেয় হাইকোর্ট। চাকরি বাতিলের সঙ্গে নতুন নিয়োগের নির্দেশও দিয়েছে আদালত (Judgement of Calcutta High Court regarding SSC)। আগামী ১৫ দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
স্বাধীনতার পরবর্তী সময়ে এত বড় নিয়োগ দুর্নীতি অভিযোগ বাংলায় ওঠে নি। ফলে আদালতের এই রায় যে ঐতিহাসিক, তা বলাই বাহুল্য। এদিন বিচারপতি এও জানিয়েছেন, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই (Judgement of Calcutta High Court regarding SSC)। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর শিক্ষা দফতর ও স্কুল সার্ভিস কমিশনের যেসমস্ত আধিকারিকরা অবৈধভাবে চাকরি দিয়েছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা যাবে এমনকি সিবিআই চাইলে তাদের হেফাজতেও নিতে পারবে বলে জানাল হাইকোর্ট।
এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সাফ জানায়, ২৫,৭৫৩ জনের অবৈধ চাকরি বাতিলের পর সেই শূন্যপদে নতুন করে নিয়োগ শুরু করতে হবে। আর সেই নিয়ে ১৫ দিনের সময়ও বেঁধে দেওয়া হল কমিশনকে। সেই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ স্বচ্ছ হয়, তেমন নির্দেশও দেওয়া হয়েছে (Judgement of Calcutta High Court regarding SSC)। আদালতের এই রায় যে শিক্ষা দফতরের জন্য একটা বড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।
লোকসভা নির্বাচনের মাঝেই হাইকোর্টের এমন রায় যে শাসক দল তৃণমূলকে বেশ অস্বস্তিতে ফেলবে, তা তো বেশ স্পষ্ট (Judgement of Calcutta High Court regarding SSC)। আর এই ঘটনাকে হাতিয়ার করেই প্রচার চালাবে বিরোধীরা। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “এখন এই ব্যাপারে কিছুই বলব না”। তবে শিক্ষা দফতর সূত্রে খবর, ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হতে পারে।





