Rachana Banerjee at vote campaign: তাঁকে নিয়ে মিমের এখন অন্ত নেই। তৃণমূলের প্রার্থী হওয়ার পর থেকেই তাঁর নানান মন্তব্য নিয়ে শুরু হয়েছে ট্রোল ও মিমের বন্যা। তাঁকে নিয়ে কটাক্ষ থামছেই না রাজনৈতিক মহলে। এবার নিজের রাজনীতিতে আসার আসল কারণ জানালেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee at vote campaign)।
গতকাল, রবিবার হুগলির পাণ্ডুয়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে নানান গ্রামে শোভাযাত্রা করে ভোট প্রচার করেন তিনি। তীব্র কাঠফাটা রোদকে উপেক্ষা করে জনসংযোগ সারেন রচনা (Rachana Banerjee at vote campaign)। তাঁর প্রচার জুড়ে ছিল ধামসা মাদল আদিবাসীদের নাচ। পঞ্চায়েতের নানান গ্রাম ঘুরে ঘুরে প্রচার করেন তৃণমূল প্রার্থী।
গরম থাকলেও এদিন রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতিও ছিল বেশ চোখে পড়ার মতোই (Rachana Banerjee at vote campaign)। তীব্র গরমের কারণে রচনা তো বলেই দেন, “গরমে গরম হবে। শীতকালে ঠান্ডা হবে। মেনে নিতে হবে। এই গরমে মানুষের দাঁড়িয়ে থাকাটা অভাবনীয়। প্রচারে ভাল সারা পাচ্ছি”।
এদিন তাঁকে এও প্রশ্ন করা হয়, তিনি কী আদৌ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হুগলিতে হারাতে পারবেন? জবাবে রচনা বলেন, “আমি বিজেপিকে হারাতে আসিনি। মানুষ যাকে চাইবেন তার পাশে থাকবেন” (Rachana Banerjee at vote campaign)।
প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী হয়ে ভোট প্রচারের প্রথম দিন থেকেই নিজের মন্তব্যের কারণে নানান কটাক্ষের মুখে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee at vote campaign)। তাঁর ‘ধোঁয়াই ধোঁয়া’ মন্তব্য হোক বা হুগলির দই, ঘুগনি নিয়ে মন্তব্য, সব নিয়েই বেশ ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। মিমের বন্যা বয়ে গিয়েছে তাঁর নানান মন্তব্য নিয়ে।
এই সমস্ত মিমে অবশ্য সেভাবে পাত্তা দিতে নারাজ তৃণমূল প্রার্থী। তাঁর কথায়, তিনি নিজেও এই সমস্ত মিম দেখে হাসাহাসি করেন। রচনার কথায়, “আমি হাসলেও এখন মিম হয়ে যায়। আমি এখন না করব, সবই মিম”।





