Fierce speech of Mamata Banerjee: লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার ভোটের পর এখনও বাকি ৬ দফার ভোট। নানান জায়গায় জোরদার প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। দলের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার নিজের প্রাণের সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট, এমনটাই মন্তব্য শোনা গেল মমতার মুখে (Fierce speech of Mamata Banerjee)। আচমকা এমন কেন বললেন মুখ্যমন্ত্রী?
গতকাল, রবিবার বালুরঘাটে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রাণনাশের আশঙ্কা করলেন তিনি (Fierce speech of Mamata Banerjee)। আসলে দু‘দিন আগে মালদহের রতুয়ার এক সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সপ্তাহের শুরুতেই এমন ‘বোমা’ পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে। রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যেরই পাল্টা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বলেছিলেন শুভেন্দু?
রতুয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূল কিনারা পাবে না”। সভামঞ্চ থেকে নেমে শুভেন্দু যদিও জানিয়েছিলেন যে তিনি রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছেন।
শুভেন্দুর সেই মন্তব্য প্রসঙ্গেই এবার মমতা (Fierce speech of Mamata Banerjee) বালুরঘাটের সভা থেকে বললেন, “বোমা-টোমা ফাটানোর কথা বলছে, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এত্ত ডেঞ্জারাস এরা। মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা ভাবি না। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি”।
নাম না করেই এদিন শুভেন্দুকে নিশানা করেছেন মমতা (Fierce speech of Mamata Banerjee)। তাঁর প্রশ্ন, “বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো। লুকিয়ে ছুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু সময় লাগছে নাকি”?
এরপরই বিজেপিকে পাল্টা কটাক্ষ করে মমতা বলেন (Fierce speech of Mamata Banerjee), “আমাদের কাছেও তথ্য আছে। তোমরা বাইরে থেকে কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো, বাংলার বদনাম করার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব’।





