নানান টালবাহানার পর অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের একটি প্রতিনিধিদের দ,ক যায় কালীঘাটে। তবে সেখানে পৌঁছে বৈঠকের লাইভ স্ট্রিমিং নিয়ে ওঠে দাবী। ফলে বৈঠক এখনও শুরু করা যায় নি। আজও কী তাহলে আগের দিনের মতো ভেস্তে যাবে বৈঠক, উঠছে প্রশ্ন!
আজ, শনিবার বেলার দিলে আচমকাই স্বাস্থ্য ভবনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পর চিকিৎসকদের তরফে ইমেল করে জানানো হয় যে তারা বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে।
এরপর মুখ্যসচিবের তরফে মেইল করে জানানো হয় আজ, শনিবার কালীঘাটে হবে বৈঠক। সেই অনুযায়ী কালীঘাটে পৌঁছন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। ১৫ জনকে যেতে বলা হলেও ৩৫ জন চিকিৎসক যান কালীঘাটে। বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে কী না, তা নিয়ে প্রশ্ন ছিলই। তবে বৈঠক শুরুর আগে উঠল সেই দাবী।
জানা গিয়েছে, লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা তৈরি হয়েছে কালীঘাটে। চিকিৎসকদের একাংশের দাবী, বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। জানা গিয়েছে, বৈঠকের আগে চিকিৎসকদের ফোন নিয়ে নেওয়া হয়েছে। সরকারের তরফে লাইভ স্ট্রিমিংয়ে না করা হয়েছে। তাদের তরফে বৈঠকের ভিডিও রেকর্ডিং করা হবে বলে জানানো হয়।
তবে চিকিৎসকরা তাতে রাজি নন। তাদের দাবী, ভিডিও রেকর্ডিং হলে দু’তরফেই করতে হবে। তবে সরকারের দাবী, ভিডিও রেকর্ডিং করে তা চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হবে। এই নিয়ে আপাতত কালীঘাটে জটিলতা। ভিডিও স্ট্রিমিংয়ের দাবী থেকে সরছেন না চিকিৎসকদের একাংশ। ফলে এখনও শুরু হয়নি বৈঠক। অনেকের আশঙ্কা, আগের দিনের মতো এদিনও বৈঠক ভেস্তে না যায়!





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!