সম্প্রতি বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজ। তাদের বিয়ে নিয়ে শোরগোল পড়ে গেছিল বাংলার টেলি জগতে। এটি অভিনেতার তৃতীয় বিয়ে তা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। শ্রীময়ীর সাথে কাঞ্চনের বয়সের বিস্তর ফারাক তা নিয়েও কটাক্ষ কম হয়নি। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে নিয়ে ট্রোলিং ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এসব পাত্তা দেননি এই অভিনেতা-অভিনেত্রীর জুটি। গত ২ রা মার্চ সাতপাকে বাঁধা পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan Mullick)।
তবে তৃতীয় এই বিয়ের পরই এখনও ক্ষান্ত হন নি কাঞ্চন। ফের ছাদনাতলায় যাচ্ছেন ৫৩ এর বছরের এই অভিনেতা। আর এই খবর সামনে আসতেই ফের একবার তুমুল শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ফের কাকে বিয়ে করতে চলেছেন কাঞ্চন? এরই মধ্যে শ্রীময়ীর সঙ্গে সম্পর্কে ভাঙন নাকি? এমন নানান জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
তবে এই বিয়েটা একটু আলাদা। কাঞ্চনের এবারের বিয়েটা হতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে। এবারের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনা করবেন যিশু সেনগুপ্ত, মনামী ঘোষ, অপরাজিতা আঢ্য, রূপাঞ্জনা মিত্র, জুন মালিয়া, প্রমুখ। এদিনের অনুষ্ঠানে নাচ করবেন স্টার জলসার বিভিন্ন তারকারা।
এই অ্যাওয়ার্ড শো-তে জুটি হিসেবে নাচ করতে দেখা যাবে গীতা এলএলবির গীতা এবং স্বস্তিক, কথা এবং এভি, সন্ধ্যাতারার সন্ধ্যা এবং আকাশনীল, তুমি আসে পাশে থাকলের দেব এবং পার্বতী, অনুরাগের ছোঁয়ার দীপা এবং সূর্য, প্রমুখকে। এদিনের এই শোতে হাজির থাকবেন টোটা রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, সন্দীপ্তা সেন, বিক্রম চট্টোপাধ্যায়, শন বন্দ্যোপাধ্যায়, সৃজলা গুহ, প্রমুখ অভিনেতা-অভিনেত্রীরা।
ইতিমধ্যেই জানা গেছে, আগামী ১০ মার্চ সম্প্রচারিত হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪। সেই অ্যাওয়ার্ড শোয়ের এবারের থিম বাংলার সবথেকে বড় বিয়ে বাড়ি। সম্প্রচারের দিনক্ষণ আগে জানানো হলেও অ্যাওয়ার্ড শোয়ে কার বিয়ে হবে সেটা আড়াল ছিল। এবার সেটাই জানানো হল। স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডে দেখানো হবে কাঞ্চন মল্লিকের বিয়ে। তাই নিয়ে উত্তেজিত সকলে।
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪ এর পরিচালনা করেছেন শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। আগামী ১০ মার্চ এই অ্যাওয়ার্ড শো বিকেল ৫টায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে। অ্যাওয়ার্ড শোয়ের মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। বাস্তবের বিয়ের পর পর্দায় অভিনেতার বিয়ে দেখতে উৎসাহী দর্শকরা। কাঞ্চনের বিয়ের জন্য অপেক্ষা করছেন স্টার জলসার দর্শক- অনুরাগীরা।





