আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার দুপুর থেকেই শুরু হয়েছে দুর্যোগ৷ যেখানে এতোদিন দেখা গিয়েছিল বৃষ্টি ঘাটতি৷ সেই কলকাতাতেই গত ২৪ ঘন্টায় যা বৃষ্টি হয়েছে তা হয়তো গত ১০ বছরেও দেখেনি কলকাতাবাসী। মহানগরীর চারিদিন রীতিমতো জলে থৈ থৈ। অনেক বাসিন্দারা বেড়িয়ে গিয়েছেন বোট নিয়েও। এমতাবস্থায়, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়ার দফতর।

 

আবহাওয়া দফতর সূত্রে খবর যে, বঙ্গোপসাগরে তৈরী হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার দরুণ আরও বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে এখানেই শেষ নয়, আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, অপর আরেকটি নিন্মচাপে তৈরী হতে চলেছ বঙ্গোপসাগরে, যার দরুণ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

তবে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য। ইতিমধ্যেই কলকাতার চারিদিক জলে থৈ থৈ,কোথাও কোথাও জমে গিয়েছে হাঁটি জল। সেখানে ফের ভারী বৃষ্টি যে দুর্যোগ বাড়াবে বই কমাবেনা তা বলাই বাহুল্য। তবে আগামীকাল বিকেল থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে আশা করছেন আাবহাওয়াবিদরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment