বিবাহের এক ঘন্টা পরেই তিন তালাক। জেল হেফাজতে অভিযুক্ত স্বামী।

কিছু সপ্তাহ আগেই আইন করে তিন তালাক-কে অপরাধ হিসেবে ঘোষণা করেছে মোদী সরকার। কিন্তু এরপরও তিন তালাক সমাজে সমান ভাবেই জারি রয়েছে। সম্প্রতি দিল্লিতে এক স্বামী তার স্ত্রীকে তিন তালাক দেওয়ায় শ্রী ঘরে স্থান পেয়েছেন। এবারে সেই একই ঘটনা ঘটলো রাজস্থানে।

 

রাজস্থানের ঢোলপুর জেলার বাসিন্দা নাদিম পাপন, বিয়ের পরই তাঁর স্ত্রী রুবি-কে তিনি তিন তালাক দেন৷ অভিযোগ, নাদিম বিবাহে পণ স্বরূপ যে গাড়ি চেয়েছিলেন মেয়ের বাড়ির লোক তা দিতে না পারায় বিয়ের এক ঘন্টার মধ্যেই নাদিম তিন তালাক দেন তার স্ত্রীকে৷ এই ঘটনার পরই নাদিম সহ তার পরিবারের ৮ জন সদস্যের বিরুদ্ধে তিন তালাক এবং পণ নেওয়ার অভিযোগ করেন রুবির মা ফরিশা বেগম৷

রুবির ভাই জানান যে, ছেলের বাড়ির লোককে অনেক অনুরোধ করলেও তারা শোনেননি। পণের গাড়ি না পাওয়ায় রুবির পরিবারের সদস্যদের সঙ্গে নাদিমের পরিবারের সদস্যরা বাজে ব্যবহারও করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ইতিমধ্যেই নাদিম এবং তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হয়েছে।

আরও অন্যান্য খবর