ইদ উপলক্ষে বোনাস পেতে চলেছেন মুসলিম রাজ্য সরকারি কর্মচারিরা। ইদ উপলক্ষে মুসলিম রাজ্য সরকারি কর্মচারিদের জন্য এই ঘোষণা করলো নবান্ন৷ উৎসবের আগেই ৪০০০ টাকা বোনাস পাবেন মুসলিম রাজ্য সরকারি কর্মচারিরা৷
তবে এই প্রথম নয়, গত বছরও এই বোনাস দেওয়া হয়েছিল মুসলিম রাজ্য সরকারি কর্মচারিদের৷ তবে গতবছর সেই বোনাসের পরিমাণ ছিল ৩৬০০ টাকা। এবারে তা বাড়িয়ে ৪০০০ টাকা করা হয়েছে।
তবে এই সুবিধা ৩০ হাজার পর্যন্ত বেতনের কর্মচারিরাই পাবেন৷ এছাড়াও ৩০ থেকে ৩৬ হাজার পর্যন্ত বেতনের কর্মচারীর অগ্রিম হিসেবে পাবেন ৮০০০ হাজার টাকা, যা পরে প্রতি মাসের বেতন থেকে কাটা হবে।
“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!