এবারের উচ্চমাধ্যমিকে ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথমস্থান অধিকার করেছেন বীরভূমের শোভন মন্ডল। এরপরই তাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করে সেখানকার স্থানীয় বিজেপি কর্মীরা৷ অভিযোগ, সেই পোস্টেই শোভন মন্ডলের পাশে দুধকুমার মন্ডলের একটি ছবি দিয়ে তাকে শোভন মন্ডলের পুত্র হিসেবে দেখানো হয়েছে এবং লেখা হয়েছে, ‘বীরভূমের বাঘ বিজেপি নেতা দুধকুমার মন্ডলদার ছেলে শোভন মন্ডল উচ্চমাধ্যমিকে প্রথম স্থান (৪৯৮) অধিকার করায় আন্তরিক গৈরিক অভিনন্দন রইল। শোভনের জন্য শুভকামনা রইল।’





