রাজ্য জুড়ে বিজেপি ঝড়। ৪২ টি আসনের মধ্যে ১৮ আসন কেড়ে নিয়েছে গেরুয়া শিবির। এরপরই তণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক দেখা দিয়েছেন৷ গতকালই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু সহ আরও ১ জন তৃণমূল বিধায়ক এবং ৬৩ জন তৃণমূলের কাউন্সির৷ এরপরই ফের মুনমুন সেন সহ আরও ছয় সেবেলের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা৷





