রাজারহাটে আগুন বিজেপির নির্বাচনী কার্যালয়ে।

রাজ্যের ৯ টি লোকসভা কেন্দ্রে চলেছে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব৷ ষষ্ঠ দফার মতো সপ্তম দফায় অসন্তোষ, উত্তেজনা রুখতে ১০০ % বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রয়েছে কুইক রেসপন্স টিম। তবুও বুথে বাইরেও স্থানে স্থানে মিলছে অসন্তোষের খবর। রাজারহাটেও ইতিমধ্যেই ছড়িয়েছে উত্তেজনা৷

রাজারহাটের বিজেপি নির্বাচনী কার্যালয়ে আগুন। বিজেপির তরফে অভিযোগ আনা হয় যে, এই কাজের জন্য দায়ী তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। চেষ্টা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment