মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

দেশে যেমন গেরুয়া সুনামি তেমনি রাজ্যের গেরুয়া ঝড়৷ সেই ঝড়ে ১৮ আসন বিজেপির অধীনে। এমতাবস্থায় ৪২ এ ২২ পেয়ে ব্যর্থ শাসক দলের বৈঠক আজ হয়ে গেলো কালীঘাটে। এই বৈঠকে ব্যর্থতার ময়নাতদন্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, তিনি অপমানিত বোধ করছেন কারণ তাকে পাঁচ মাস কাজ করতে দেওয়া হয়নি। আর এই অপমান তিনি সহ্য করে নেবেননা, তাই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন আজকের বৈঠকে ৷ যদিও তিনি আরও জানান যে, তাঁর প্রস্তাব দলীয় নেতারা মেনে নেননি।

 

আজ বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সম্মুখে জানান যে, ”পাঁচ মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। তিন মাস ধরে নির্বাচন চলেছে। তার আগে দুই মাস ধরে প্রশাসনের নিয়ন্ত্রণ হাতে নিয়েছিল কমিশন। অপমানিত বোধ করছি। সোজা বলেছি, এই পরিবেশে মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে চাই না, দলের সভানেত্রী থাকতে চাই। পার্টি সিম্বল ম্যাটার করে। চেয়ার আমার কাছে কিছু নয়। আগেও অনেকবার ছেড়ে এসেছি। মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার মানসিকতা নেই। ওরা গ্রহণ করেনি”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর