দীর্ঘ টানাপোড়েন এর পর আজ অবশেষে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রাজি হন জুনিয়র ডাক্তাররা। কিন্তু বিপত্তি বাঁধে লাইভ কভারেজ নিয়ে। জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় যে, মিডিয়ায় লাইভ কভারেজের কথা নবান্ন চিঠিতে কোথাও উল্লেখ করেনি৷ আর লাইভ কভারেজ না হলে দেশের মানুষের নিকট জুনিয়র ডাক্তারদের বক্তব্য সঠিক ভাবে পৌঁছাবেনা। আর তাই মিডিয়ার লাইভ কভারেজ ছাড়া নবান্নে বৈঠকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যাবেননা বলে জানিয়েদেন।






