রোগীর পরিবার এবং ডাক্তারদের মধ্যে কথাবার্তার জন্য তৃতীয় ব্যক্তি নিয়োগ৷ ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আজ নবান্নে বৈঠক শুরু হয়েছে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের। এখনও চলছে সেই বৈঠক৷

 

সেই বৈঠকেই ডাক্তারদের নিরাপত্তার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, ডাক্তারদের নিরাপত্তার জন্য নয়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য। এরজন্য ডাক্তার এবং রোগীর পরিবারের মধ্যে যোগাযোগ জন্য নিয়োগ করা হবে তৃতীয় ব্যক্তি।

মুখ্যমন্ত্রীর মতে, ” রোগীদের মৃত্যুর সংবাদ ডাক্তাররা না দিয়ে যদি রোগীর পরিবার এবং ডাক্তারদের মধ্যে এই কাজটি তৃতীয় কোনো ব্যক্তি করে তাবে ভালো হয়৷ ডাক্তাররা সারাদিনে তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন৷ এরমধ্যে কোনো রোগী যদি মারা যান তবে তার খবর ডাক্তাররা সরাসরি রোগীর পরিবারকে না দিয়ে অন্য কেউ যদি রোগীর পরিবারকে ভালো মতো বুঝিয়ে বলতে পারেন তবে হয়তো সমস্যার কিছুটা সমাধান হবে। ” এরজন্য তিনটি শিফটে তিন টি পিআর নিয়োগ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। যারা ডাক্তার এবং রোগীদের মধ্যে সমন্বয় সাধন করবেন৷

RELATED Articles

Leave a Comment