আজ ইংল্যান্ডের টেন্ট ব্রিজে বিশ্বকাপে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত এবং নিউজিল্যান্ডের। কিন্তু বৃষ্টির দরুন আজ ভেস্তে গেলো ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি।
বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হয়ে চলেছে টেন্ট ব্রিজে ৷ আজও সেখানকার আকাশ ছিল কালো মেঘে ঢাকা৷ চলছিল দফায় দফায় বৃষ্টি। এরপর ম্যাচের জন্য আম্পায়াররা বারবার মাঠ পর্যবেক্ষণ করে শেষমেশ ম্যাচটিকে পরিত্যক্ত বলে ঘোষণা করেন তাঁরা।
এদিনের ম্যাচের একটিও বল খেলা হয়নি। বৃষ্টিতেই ভেস্তে যায় গোটা ম্যাচটি৷ হয়নি টস -ও৷ ম্যাচ বাতিল ঘোষণার পর দুই দলই এক এক করে পয়েন্ট পায়৷ এরফলে নিউজিল্যান্ড ৪ ম্যাচ খেলে বর্তমানে দাঁড়িয়ে ৭ পয়েন্টে। অপরদিকে ভারতের সংগ্রহে ৩ টি ম্যাচ খেলে ৫ পয়েন্ট। ভারতের পরবর্তী ম্যাচটি রয়েছে ১৬ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।