আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের ৯ টি লোকসভা নির্বাচন কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব। তবে অনেক স্থান থেকেই মিলেছে ইভিএম বিকল হয়ে যাওয়ার খবর। যার জেরে ভোটগ্রহণ শুরুই হয়নি অনেক স্থানে, অনেক স্থানে ভোটগ্রহণ শুরু হয় অনেক বিলম্বে।
দমদমের কৃষ্ণপুর শিক্ষা নিকেতনের একটি বুথে সকাল থেকে বিকল ইভিএম মেশিন। যার জেরে যথাসময়ে শুরু করা যায়নি ভোট৷ এই কারণেই সেই বুথের প্রিসাইডিং অফিসারকে দেখে নেওয়ার হুমকি দিলেন তৃণমূলে কাউন্সিলর আশা নন্দী।
ইভিএম বিকল হওয়ার জেরে ভোটগ্রহণে বিলম্ব হওয়ায় বুথের প্রিসাইডিং অফিসারকে হেনস্তা করার অভিযোগ উঠলো তৃণমূল কাউন্সিলর আশা নন্দীর বিরুদ্ধে। এমনকি হুমকির পর কেঁদেও ফেলেন সেই প্রিসাইডিং অফিসার। ইভিএম বিকলে এভাবে সরকারি কর্মচারীদের হুমকি দিওয়ায় বিতর্কে খোদ তৃণমূল কাউন্সিলরও।





