রবিবার থেকে শুরু হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত৷ চলবে প্রায় আগামী সপ্তাহ পর্যন্ত৷

অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ বাসীর৷ আটটি জেলায় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সূত্রে জারি করা হয়েছে তাপপ্রবাহের শতর্কতা। রাজ্যের মুর্শিদাবাদ জেলা সহ পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর প্রভৃতি স্থানে কাল থেকেই চলছে তাপপ্রবাহ । ফলস্বরূপ সব স্থানেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রী বৃদ্ধি পেয়েছে৷ অপরদিকে কলকাতাতে তাপপ্রবাহ না হলেও আর্দ্রতার দাপটে মহানগরের তাপমাত্রা ‘রিয়েল ফিল’ পৌঁছে গিয়েছে প্রায় ৬০ -এ৷ এমতাবস্থায় ঘামে অস্বস্তিতে নাজেহাল অবস্থা কলকাতা বাসীরও। ঝড় বৃষ্টির দেখা পেতে রীতিমতো চাতক পাখির ন্যায় তাকিয়ে দক্ষিণবঙ্গ বাসী।

এই পরিস্থিতিতে অবশেষে আশার আলো দেখাচ্ছে একটি বেসরকারি আবহাওয়া সংস্থা ‘ওয়েদার আল্টিমা’। এই সংস্থার তরফে জানানো হয়েছে যে শীঘ্রই বৃষ্টিপাত ঝড় হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। অবশ্যই এর জন্য দায়ী থাকবে পশ্চিমী ঝঞ্ঝা।

 

এবারে গরমের শুরুতেই সাত – আটবার কালবৈশাখী হয়ে গিয়েছে কলকাতাতে। এরপর ‘ফণী’ এর প্রভাবে হয়েছে বৃষ্টিপাতও। কিন্তু ‘ফণী’ চলে যেতেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে তীব্র গরম। এবারে পশ্চিমী ঝঞ্ঝার দরুন সেই তীব্র গরম থেকে দক্ষিণবঙ্গ রেহাই পেতে চলেছে বলে জানানো হয়েছে এই বেসরকারি আবহাওয়া সংস্থার সূত্রে।

Pubg Mobile Trigger

এই সংস্থার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন যে পশ্চিমে রাজস্থানের দিকে তৈরী হয়েছে একটি ঝঞ্ঝা। এটি এগোচ্ছে পূর্ব ভারতের দিকে৷ রবিবার রাতে কিংবা সোমবার সকাল নাগাদ এটি ঝাড়খণ্ডের ছোটোনাগপুর মালভূমি হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বলে জানানো হয়েছে। ছোটোনাগপুর মালভূমিতে প্রবেশ করার পরই সেই ঝঞ্ঝা বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প টানবে, এবং সেসময় তপ্ত ছোটেনাগপুর মালভূমির গরম বাতাস এবং বঙ্গোপসাগরের জলীয়বাষ্প পূর্ণ ঠান্ডা বাতাস মিলে তৈরী করে এক নিন্মচাপ অক্ষরেখার। যার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে বলে জানানো হয়েছে সেই সংস্থার তরফে।

রবিবার বিকেলে তেমন বৃষ্টিপাতের সম্ভবনা না থাকলেও সোম-মঙ্গল-বুধ এই তিন দিন ঝড় বৃষ্টির তীব্র সম্ভবনা আছে বলে জানাচ্ছেন রবীন্দ্র গোয়েঙ্কা। ফলস্বরূপ তাপমাত্রা কিছুটা কমে দক্ষিণবঙ্গ বাসীদের স্বস্তি হবে বলে মনে করা হচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর